তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় কলকাতা পুরসভার তরফে পাস করা সমস্ত বিল্ডিং প্ল্যান এবার আতস কাচের তলায়। তারাতলাতে নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় ক্ষুব্ধ বিজেপি সরকার। ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যান বা নকশা পাস করে দিয়েছিল পুরসভা। মানা হয়নি কোনও নিয়ম, তাই এত বড় বিপর্যয় ঘটেছে। সেই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এমন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তাই তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বাড়ি বা বহুতলের নকশা (বিল্ডিং প্ল্যান) অনুমোদিত হয়েছিল, সেগুলির নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কি না, নকশা ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখবে একটি প্রতিনিধিদল। নবান্নে আজ, বুধবার জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে তারাতলায় যে নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে এত বড় বিপর্যয় ঘটেছে তার নকশা পাস হয়েছিল চলতি বছরের ১৭ জানুয়ারি। তখন রাজ্যে ক্ষমতাতে তৃণমূল। আর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর নেতৃত্বেই ছিল বোর্ড। তাই তারাতলার এই বিপর্যয়ে নাম জড়াতে পারে প্রাক্তন মেয়র ফিরহাদের। এমনটাই সূত্রের খবর। 

আরও পডুন: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

যদিও বিল্ডিং প্ল্যানের অনুমোদন মেয়র দেন না। বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার সেই নকশা পাস করেন। তাই তাঁর ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। একই সঙ্গে শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নির্মীয়মাণ বহুতলগুলির নির্মাণকাজ খতিয়ে দেখতে গেলেও বিপাকে পড়তে পারেন ফিরহাদ। কারণ তিনি মেয়র থাকাকালীন সেই সমস্ত বিল্ডিং প্ল্যান পাস করেছিল পুরবোর্ড। তাই ফিরহাদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। মত রাজনৈতিক মহলের। গার্ডেনরিচে নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে গতবছরেই ১৩ জনের মৃত্যু হয়েছিল। সেখানেও বিল্ডিং প্ল্যান নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে কী মেয়র থাকাকালীন পুরসভায় হওয়া সমস্ত অনৈতিক কাজের হাত থেকে বাঁচতেই নতুন তৃণমূলে গিয়েছেন? নিজের পিঠ বাঁচাতেই মমতার হাত ছেড়েছেন ফিরহাদ? তারাতলার বিপর্যয়ের পর এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

তারাতলার গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য