লক্ষ্য মহিলা ভোট, এক ডজন মহিলা প্রার্থীকে ময়দানে নামালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর আগে বিধানসভা ভোটে বঙ্গের মহিলা ভোটাররা তাঁকে দু’হাত ভরে ভোট দিয়েছিলেন। মহিলা ভোটারদের বিপুল সমর্থনের জেরেই দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নীল বাড়ি দখলের যুদ্ধে জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতজ্ঞতা জানালে বাংলার মহিলাদের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার। আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হতে সেই মহিলা ভোটারদের উপরেই ভরসা রাখছেন তৃণমূল সুপ্রিমো। তাই ভোটযুদ্ধে নামিয়ে দিয়েছেন এক ডজন মহিলা সেনাপতিকে। শতাংশের হিসাবে তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ২৮.৫৭। 

রবিবার ব্রিগেডের জনসভা থেকেই লোকসভা ভোটের জন্য রাজ্যের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে মহিলা প্রার্থীর সংখ্যা ১২। যদিও ২০১৯ সালের লোকসভা ভোটের তুলনায় সংখ্যাটি কম। পাঁচ বছর আগে ১৭ মহিলা প্রার্থীকে ভোট ময়দানে নামিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে জিতেছিলেন ৯ জন। এবারের প্রার্থী তালিকায় ওই ৯ সাংসদের মধ্যে ঠাঁই পেয়েছেন ছয় জন। বাদ পড়েছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও অপরূপা পোদ্দার।

এবার এক ডজন মহিলাকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, দক্ষিণ কলকাতায় মালা রায়, যাদবপুরে সায়নী ঘোষ, জয়নগরে প্রতিমা মণ্ডল, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ। এছাড়া হুগলি থেকে লড়ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর থেকে জুন মালিয়া, আরামবাগ থেকে মিতালি বাগ, বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার এবং বিষ্ণুপুর থেকে সুজাতা মণ্ডল এবং বীরভূমে শতাব্দী রায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের ভোটযুদ্ধের সেনাপতি হিসাবে যাদের আসরে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তযাদের সবার ভাবমূর্তি স‍ৎ ও স্বচ্ছ,। সায়নী ঘোষ ছাড়া আর কেউ রাজনৈতিক বিতর্কে জড়াননি। ফলে সাধারণ ভোটারদের কাছে তাদের গ্রহণয়োগ্যতাও রয়েছে অনেকটা।

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন