বাংলায় Home Stay’র সম্প্রসারণে বড় বিনিয়োগ TATA Group’র IHCL’র

7th Bengal Global Business Summit 2023 থেকে বাংলার পর্যটন শিল্পে Home Stay’র সম্প্রসারণে বড়সড় বিনিয়োগ বার্তা দিতে চলেছে IHCL।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা রাজারহাট নিউটাউনের(Rajarhat Newtown) Biswa Bangla Convention Centre -এ শুরু হতে চলেছে সপ্তম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন বা 7th Bengal Global Business Summit 2023। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, স্পেন, জার্মানি অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, লুকসেমবার্গ, অস্ট্রেলিয়া, ইটালি সহ মোট ২০টি দেশের হাজারের বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে চলেছেন। থাকছেন দেশ বিদেশের ৩৫জন তাবড় তাবড় শিল্পপতি। সেই সম্মেলন থেকেই বাংলার পর্যটন শিল্পে(Tourism Industry in Bengal) Home Stay’র সম্প্রসারণে বড়সড় বিনিয়োগ বার্তা দিতে চলেছে TATA Group’র The Indian Hotels Company Limited বা IHCL।

জানা গিয়েছে, IHCL’র তরফে বাংলার বুকে Home Stay’র ব্যবসাকে সম্প্রসারণের জন্য প্রাথমিক ভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগের বার্তা দেওয়া হতে পারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে। পাহাড়, ডুয়ার্স, শান্তিনিকেতন, অযোধ্যা পাহাড়, বিষ্ণুপুর, সুন্দরবন, মুর্শিদাবাদের মতো রাজ্যের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে যাতে Home Stay’র সংখ্যা বাড়ে তার জন্যই এই উদ্যোগ নিচ্ছে IHCL। এর পাশাপাশি রাজ্যের কিছু Off Beat ও Uncommon Tourist Place-এও যাতে সেখানকার মানুষজন Home Stay চালু করতে পারেন তার জন্যও চেষ্টা করবে টাটাদের হাতে থাকা এই সংস্থা। তার জন্য ওই সব জায়গায় তাঁরা কিছু পরিবারকে বেছে নেবে যাদের নিজস্ব বাড়ি আছে। তারপর সেই বাড়িতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে দেওয়ার পাশাপাশি সেখানকার কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করবে এই সংস্থা। মূল লক্ষ্য থাকবে দেশী বিদেশী পর্যটকদের সঠিক ও উচ্চমানের পরিষেবা প্রদান।

উল্লেখ্য, IHCL’র হাতে এখন বিশ্বের ১০টি দেশের ১২৫টি জায়গায় ২৬০টিরও বেশি বিশ্বমানের হোটেল আছে। রয়েছে ৪৩০’র বেশি বিশ্বমানের রেস্তোঁরা ও ৮০টিরও বেশি স্পা। প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সরাসরি জড়িয়ে এই সংস্থার সঙ্গে। ভারত ও বিশ্ববিখ্যাত ‘Taj’, ‘Seleqtions’, ‘Vivanta’, ‘Ginger’, ‘Ama’, ‘Qmin’র মতো বিখ্যাত সব ব্র্যান্ডগুলি এই IHCL’র হাতেই রয়েছে। স্বাভাবিক ভাবেই এই সংস্থাটি যখন বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে তখন আগামী দিনে এই রাজ্যে যে তাঁদের বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে চলেছে সে নিয়ে কোনও সন্দেহ নেই। আর এই সব বিনিয়োগ যে রাজ্যের বুকেও নতুন নতুন কর্মসংস্থানের দরজা খুলে দেবে সেটা আর বলার অপেক্ষাও রাখে না।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর