পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু শিক্ষিকার

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষিকার। শনিবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষিকার। শনিবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, শনিবার সকালে স্বামীর সঙ্গে স্কুটিতে চেপে পরীক্ষাকেন্দ্রে গার্ড দিতে যাচ্ছিলেন লিপিকা পাটোয়ারি নামের ওই শিক্ষিকা। তাঁর বয়স ৪৮ বছর। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে মাঝরাস্তাতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। এদিন তারাতলা নেচার পার্কের কাছে তাদের স্কুটির পিছনে একটি বাস আচমকা এসে ধাক্কা মারে। আর তাতেই রাস্তাতেই ছিটকে পড়েন ওই শিক্ষিকা ও তাঁর স্বামী। এরপর ওই শিক্ষিকার মাথার উপর দিয়ে চলে যায় বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় লিপিকা দেবীর। শিক্ষিকাকে চাপা দেওয়ার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বাসটি। ঘাতক বাসের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বেহালার বাসিন্দা লিপিকা পাটোয়ারি সন্তোষপুর কাকুলি হাইস্কুলে শিক্ষিকা হিসাবে কর্মরত ছিলেন। এদিন স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার গার্ড দিতেই যাচ্ছিলেন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু, তাই সকালেই শিক্ষিকার স্বামী তাঁকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কিন্তু সকাল সাড়ে সাতটা নাগাদ তারাতলা থেকে পাহাড়পুর যাওয়ার রাস্তায়, তারাতলা নেচার পার্কের কাছে আচমকাই স্কুটির পিছনে ধাক্কা মারে একটি বাস। সঙ্গে সঙ্গে স্কুটি থেকে ছিটকে পড়েন ওই শিক্ষিকা ও তাঁর স্বামী। লিপিকা দেবীর স্বামী ফুটপাতে পড়লেও লিপিকা দেবী পড়েন রাস্তায়। বাসের চাকার সামনে পড়ে যাওয়ায় পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষিকার। তড়িঘড়ি স্বামী-স্ত্রীকে  তুলে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরাও  শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন।  প্রাথমিক চিকিৎসার পর স্বামীকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার খবর স্কুলে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের সহকর্মীরা। প্রধান শিক্ষিকা মিনতি সরদার বলেন, ‘ পরীক্ষার জন্য আজ স্কুলে ডিউটি ছিল। হঠাৎ মৃত্যুর খবর পাই। ‘ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাস্থলের আশেপাশে রাস্তায় ও দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6