১১ ডিসেম্বর প্রাথমিকে টেট, শূন্যপদ ১১ হাজারের বেশি

আগামী ১১ ডিসেম্বর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের জন্য টেট পরীক্ষা। শূন্যপদের সংখ্যা ১১ হাজারের বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে বড় খবর। আগামী ১১ ডিসেম্বর রাজ্যে(Bengal) অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার নিয়োগের জন্য টেট পরীক্ষা(TET Exam)। মোট শূন্যপদের সংখ্যা ১১ হাজারের বেশি। পুজোর আগেই সেই পরীক্ষার বিজ্ঞপ্তি বার হলেও রেজিস্ট্রেশন শুরু হবে লক্ষ্মীপুজোর পরে। শেষ হবে কালিপুজোর আগেই। সাংবাদিক সম্মেলনে ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের(West Bengal Primary Education Board) সভাপতি গৌতম পালের(Goutam Pal)।

রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনীতির আঙিনায় জলঘোলা কিছু কম হচ্ছে না। সেই সঙ্গে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষিকার পদে নিয়োগের দাবিদাররাও। এরই মধ্যে নিয়োগ দুর্নীতিতে সিবিআই ও ইডির(CBI-ED) যৌথ তদন্তে গ্রেফতার হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় এবং এসএসসি’র বেশ কিছু কর্তা। গ্রেফতার হয়েছে কিছু মিডলম্যানও। সব থেকে বড় কথা উদ্ধার হয়েছে কয়েকশো কোটি টাকার সম্পত্তি সঙ্গে নগদ কোটি কোটি টাকাও। এই অবস্থায় রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছিল দ্রুত ফের টেট পরীক্ষা নেওয়ার। সেই সূত্রেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগেই জানিয়েছিলেন খুব শীঘ্রই টেট পরীক্ষা নেওয়া হবে। সেই সূত্র ধরেই এদিন এক সাংবাদিক বৈঠকে গৌতম পাল জানান, আগামী ১১ ডিসেম্বর রাজ্যে টেটের লিখিত পরীক্ষা নেওয়া হবে।

গৌতমবাবু এদিন এটাও জানিয়েছেন, পুজোর আগেই এই লিখিত পরীক্ষার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু সেখানে আবেদন জানানো যাবে লক্ষ্মীপুজোর পরে। কালিপুজোর আগে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপরেই শুরু হয়ে যাবে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। কার্যত তখনই সামনে আসবে এই বছর ঠিক কতজন পরীক্ষার্থী এই চাকরির পরীক্ষার জন্য আবেদন করতে চলেছেন। গৌতমবাবু এদিন আরও জানিয়েছেন, এইবছর ১১ হাজারেরও বেশি পদে নিয়োগ করা হবে এবং এবার থেকে প্রতি বছর এই পরীক্ষা নেওয়া হবে এবং নিয়োগও হবে। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সব টেট পরীক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরাও এবারের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।  

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪