বড় সাফল্য, গ্রেফতার লি রোডের স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত

অভিযুক্ত বিনয় শর্মা ওরফে শিবমকে আমেদাবাদ থেকে জালে পুরতে সক্ষম হল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়-সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। অবশেষে লি রোডের স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত গ্রেফতার হল। অভিযুক্ত বিনয় শর্মা ওরফে শিবমকে আমেদাবাদ থেকে জালে পুরতে সক্ষম হল পুলিশ। বিনয়ের বাড়ি নয়াদিল্লিতে। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। 

দিল্লিতেও নাকি এই অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। পুলিশের কাছে খবর ছিল যে, অপরাধী বিনয় শর্মা ছত্তীশগড়, মহারাষ্ট্র, গুজরাট এবং ওড়িশাতে গা ঢাকা দিয়ে রয়েছেন। অবশেষে আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অপরাধী মোট ন’বার নাম বদল করেছিলেন।  তাই তাঁকে ধরার কাজটা খুব একটা সহজ ছিল না। এমনটাই জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিমল কোনও জায়গায় বেশিক্ষণ থাকেনি। ফলে ওর নাগাল পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। অত্যন্ত বুদ্ধির সঙ্গে দেশের বিভিন্ন শহরে কাটালেও কোনও সূত্র রাখত না সে। ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া মুক্তিপণের টাকা সে নিজের কাছেই রেখেছিল। সেখান থেকে সে বেশকিছু টাকা খরচও করেছিল। তার কাছ থেকে সাড়ে ছয় লক্ষ টাকা পাওয়া গিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভবানীপুরের একটি অতিথিশালায় স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বেদের মৃতদেহ উদ্ধার হয়। 

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের