অধীর প্রাক্তন হতেই সংসদে দূরত্ব কমছে কংগ্রেস আর তৃণমূলের

জাতীয় স্তরের রাজনীতিতে গুরুত্ব ও কদর দুই হারাচ্ছেন অধীর। দিল্লিতে সংসদের অন্দরেও দূরত্ব কমছে কংগ্রেস আর তৃণমূলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদায় তিনি হননি, তবে অবশ্যই প্রাক্তন হয়ে গিয়েছেন। তা সে সাংসদ পদের ক্ষেত্রেই হোক কী প্রদেশ কংগ্রেস সভাপতি পদের ক্ষেত্রেই হোক। দুটিতেই আপাতত তিনি প্রাক্তন। আগামী দিনে সেই দুই পদ তিনি ফিরে পাবেন কিনা বলা খুব কঠিন। তবে তিনি যে চট করে সেই দুই পদ ফিরে পাচ্ছেন না, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে নানা ঘটনায়। আর সব থেকে বড় কথা তিনি প্রাক্তন হতেই দিল্লিতে সংসদের অন্দরেও দূরত্ব কমছে কংগ্রেস(INC) আর তৃণমূলের(TMC)। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের নবীন নেতাদের পাশাপাশি প্রবীণরাও এবার নতুন নেতা চাইছেন প্রকাশ্যেই। সেই সঙ্গে তাঁরা দাবি করছেন, অন্ধ তৃণমূল বিরোধিতায় তাঁরা হাঁটতে চান না। তাতে দলের লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে। কার্যত সংসদের অন্দর থেকে প্রদেশ কংগ্রেসের অন্দর, সর্বত্রই এখন যেন বদলের হাওয়া। আর যার প্রাক্তন হয়ে যাওয়ার সুবাদে এই সব ঘটনা ঘটছে তিনি এখন নিছক দর্শক মাত্র। তাঁর না আছে কিছু করার, না আছে কিছু বলার। তাঁর অন্ধ তৃণমূল বিরোধিতাই আজ তাঁকে এই জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।

আরও পড়ুন তৃণমূলে ফিরতে পারে জেলাপর্যবেক্ষকের পদ, নজরে ২৬’র নির্বাচন

রাজ্যসভায় তৃণমূলের দুই সাংসদের বক্তৃতার সময়ে শুক্রবার বার বার আপত্তি জানাচ্ছিলেন বিজেপি(BJP) সাংসদ শমীক ভট্টাচার্য। শমীকের কথায় তৃণমূল তেমন কোনও প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু কংগ্রেসের মল্লিকার্জুন খড়্গে সটান উঠে দাঁড়িয়ে শমীকের বহিষ্কার দাবি করে বসেছেন! নিট, নেট-সহ সর্বভারতীয় বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ‘স্বচ্ছতা’ যখন প্রশ্নের মুখে, তখন শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সাগরিকার প্রশ্ন, কারা বোর্ডে রয়েছেন, সারাবছরের কাজ কী— এনটিএ-এর ওয়েবসাইটে সেই সব তথ্য নেই কেন? সেই চিঠি সাগরিকা নিজে ট্যুইটও করেছেন। সাগরিকার পোস্টটি ‘রিপোস্ট’ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভায় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। পর পর দু’দিনের এই জোড়া ঘটনা আপাতদৃষ্টিতে বিজেপি-বিরোধী পরিসরে বড় ঘটনা হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, এটা নিছক দুই দলের সংসদে ‘সমন্বয়’ নয়। এই দুই ঘটনার পিছনে কাজ করছে বৃহত্তর রাজনৈতিক ইঙ্গিত।

আরও পড়ুন রবি সকালেই বঙ্গের উদ্বেগ বাড়িয়ে প্রায় লক্ষ কিউসেক জল ছাড়লো ডিভিসি

সর্বভারতীয় কংগ্রেসের অনেক নেতাই তৃণমূলের প্রতি ‘নরম’। শুধু তা-ই নয়, অধীর চৌধুরী কেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এত কড়া সমালোচক, তা নিয়েও দিল্লির একটা অংশের কংগ্রেস নেতার ক্ষোভ রয়েছে। এরা চাইছেন, জাতীয় রাজনীতির পাশাপাশি বাংলার(Bengal) মাটিতেও কংগ্রেস আর তৃণমূল হাত ধরাধরি করে চলুক। তাতে লাভ দুই দলেরই। বিশেষ করে কংগ্রেসের। বামেদের হাত ধরে যে লাভ কিছু হচ্ছে না সেটা প্রমাণিত। বাংলার বিধানসভা থেকে কংগ্রেসের বিলুপ্তিও হয়ে গিয়েছে। আগামী দিনে দুই দলের সম্পর্ক সঠিক খাতে বয়ে চললে তৃণমূলের যত না লাভ তার থেকে বেশি লাভ কংগ্রেসের। আর তাই জাতীয় স্তরের রাজনীতিতে গুরুত্ব ও কদর দুই হারাচ্ছেন অধীর। বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন, তা নিয়ে রাজ্য কংগ্রেসের নেতাদের মধ্যেও কৌতূহল রয়েছে। তবে প্রদেশ কংগ্রেসের পুরাতন ও প্রবীণ নেতাদের বড় অংশ এখনও তৃণমূল বিরোধিতায় অনড়। এদের ভবিষ্যৎ আগামী দিনে ঠিক কী হতে চলেছে তা নিয়ে সন্দেহ থাকছে। অনেকেরই ধারনা, অধীর দল ছাড়লে তাঁর অনুগামী হবেন বাংলার প্রদেশ কংগ্রেসের অন্ধ তৃণমূল বিরোধীরাও। তাতে অবশ্য লাভ হবে দুই দলেরই।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম