মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চালকের, গুরুতর আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গভীর রাতে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১ জনের। আশঙ্কাজনক অবস্থায় ৪জন। শুক্রবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।

জানা গিয়েছে, পার্ক সার্কাস থেকে চিংড়িঘাটার অভিমুখে যাচ্ছিল গাড়িটি। চালক সহ পাঁচজন ছিলেন গাড়িতে। সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি। ল্যাম্পপোস্টটি উপড়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক চালকের জানিয়েছেন, গাড়িটির গতি স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় ডিএমজি এবং সিইএসসিও।

ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। স্টিয়ারিং ও সিটের মাঝে থেঁতলে যায় চালকের দেহ। কাটারের সাহায্যে বাকিদের উদ্ধার করা হয়। চারজনের অবস্থাই আশঙ্কাজনক। যদিও মৃতের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার প্রায় দু ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়।

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক