দমদম থানার আইসিকে ভিতরে প্রবেশ করতে দিল না ইডি

উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাড়ে ছয়টা নাগাদ ইডির দল উত্তর দমদমের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর খলিসাকোটা পল্লীতে সুবোধ দের বাড়িতে আসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, দমদম: উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তী বাড়িতে ইডির অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাড়ে ছয়টা নাগাদ ইডির দল উত্তর দমদমের ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তিন নম্বর খলিসাকোটা পল্লীতে সুবোধের বাড়িতে আসেন। প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চলছে। দমদম থানার আইসি বঙ্কিম বিশ্বাস তিনিও আসেন। এ সময় ভিতরে ঢুকতে চাইলেও তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ইডির আধিকারিকরা জানিয়ে দেন তার ভিতরে ঢোকার কোন অনুমতি নেই।

এই পরিপ্রেক্ষিতে দমদম থানার আইসি জানান “এটা আমার এরিয়া। আর সেই কারণেই আমি এখানে আসি। আমার জানার অধিকার রয়েছে ভিতরে কি হচ্ছে।” যদিও তিনি এরপরই এলাকা ছাড়েন। বেশ কিছুক্ষণ দমদম থানার আইসি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। ইডি অফিসাররা তাকে যে ভিতরে প্রবেশ করতে দিল না সেই মুহূর্ত তার সঙ্গে আসা অফিসাররা মোবাইলে ভিডিও বন্দী করেন। সন্দেশখালির ঘটনার পর পুলিশ প্রশাসন খুব সতর্ক।

পুলিশকে আগাম না জানিয়ে ইডি যে তল্লাশি চালাচ্ছে সেই তথ্য এবার সংগ্রহ করছে পুলিশ। যদিও সম্প্রতি কলকাতায় এসে ইডির ডিরেক্টর তার অফিসারদের স্পষ্ট গিয়েছিলেন কোন তথ্য আগাম পুলিশকে জানাবার প্রয়োজন নেই, বা কোন অনুমতি নেওয়ার দরকার নেই। কিন্তু কলকাতা পুলিশ ও বিধাননগর এবং ব্যারাকপুর কমিশনার পুলিশ অফিসাররা শুক্রবার সকাল থেকে যে যে স্পটে ইডি অফিসাররা হাজির হয়েছেন ,সেখানে পৌঁছে বাইরের আইনশৃঙ্খলা সুস্থ আছে কিনা তা যাচাই করে নিয়েছেন ।শুধু তাই নয়, যদি কোন তল্লাশিতে সহযোগিতা দরকার সে বিষয়টিও তারা উপস্থিত থেকে বার্তা দিয়েছেন।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…