দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের আবেদনের শুনানি পিছল

বৃহস্পতিবার কেষ্টর জামিনের আবেদনের শুনানি ছিল দিল্লি হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি হাইকোর্টে (Delhi High Court) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল। বৃহস্পতিবার কেষ্টর জামিনের আবেদনের শুনানি ছিল দিল্লি হাইকোর্টে, কিন্তু এদিন বিচারপতি অনুপস্থিত থাকায় সেই শুনানি পিছিয়ে গেল। আগামী ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি হতে পারে।

আপাতত তিহার জেলে থাকতে হবে বীরভূমের কেষ্টকে। বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, হিসাবরক্ষক মণীশ কোঠারিও। প্রসঙ্গত গরু পাচার মামলায় প্রথমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। এই মামলায় সমান্তরালভাবে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। অনুব্রত মণ্ডলের নামে এবং তাঁর মেয়ের নামে বহু সম্পত্তির হদিশ মিলেছে।

অন্যদিকে অনুব্রত মণ্ডলকে ৩ এপ্রিল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক রঘুবীর সিংহ। জেলে যাতে কেষ্টর ভাষাগত কোনও সমস্যা না হয় ইতিমধ্যে সেই বিষয়টি মাথায় রেখে জেলে দোভাষীর বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক। জেল কর্তৃপক্ষকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছে আদালত।

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা