কলকাতায় ভিড় বাড়ছে তথ্যপ্রযুক্তি সংস্থাদের, বাড়ছে অফিসের চাহিদাও

কলকাতায় এবার ভিড় জমাচ্ছে দেশ-বিদেশের আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। ভিড় জমাচ্ছে Research, Consulting এবং Analytics’র নানা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাম জমানার অন্ধাকারাচ্ছন্ন দিন আজ অতীত বাংলার বুকে। এখন আর কথায় কথায় বনধ ডাকা হয়না এই রাজ্যের বুকে। থেকে থেকেই হয় না হরতাল বা শ্রমিক ধর্মঘট। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখন অনেকটাই শিল্পবান্ধব। আইনশৃঙ্খলার পরিস্থিতিও দেশের অনান্য অনেক শহরের থেকে বেশ ভালো। গোটা দেশের মধ্যেও নারীদের নিরাপত্তা সব থেকে বেশি এই কলকাতা শহরের বুকেই। আর এই সব কিছুই এখন কলকাতাকে দেশ ও বিদেশের বাজারে তুলে ধরেছে। সেই কারণেই কলকাতায় এবার ভিড় জমাচ্ছে দেশ-বিদেশের আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি(International IT Companies of India and Abroad)। ভিড় জমাচ্ছে Research, Consulting এবং Analytics’র নানা সংস্থা(Research, Consulting and Analytics Companies)। এই সব সংস্থার আসার দৌলতেই কলকাতায় এখন বাড়ছে অফিসবাড়ির চাহিদা। বাড়ছে অফিসের ভাড়াও।    

Real Estate Consultant CBRE এবং আবাসন সংক্রান্ত উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক(Knight Frank) চলতি সপ্তাহেই দুটি পৃথক পৃথক সমীক্ষার রিপোর্ট পেশ করেছে। তাতেই দেখা যাচ্ছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসে কলকাতায় ৩ লক্ষ বর্গফুট জায়গায় নতুন করে অফিসভাড়া দেওয়া হয়েছে। ওই তিনমাসে অফিসভাড়ার মূল্য ১০ শতাংশ বেড়েছে তার আগের বছরের একই সময়ের নিরিখে। এখন শহরের অফিস ভাড়ার অঙ্ক বর্গফুট পিছু গড়ে প্রায় ৩৮ টাকা। অফিসভাড়ার জন্য শহরে নতুন করে জায়গা প্রস্তুত রয়েছে ৮ লক্ষ বর্গফুট এলাকা।  যে জায়গাগুলি অফিসঘর হিসেবে ভাড়া দেওয়া হয়েছে, সেখানে ২৭ শতাংশ জায়গা নিয়েছে আন্তর্জাতিক স্তরের সংস্থা। এই তথ্য নাইট ফ্রাঙ্ক তুলে ধরেছে তাদের সমীক্ষার রিপোর্টে। অন্যদিকে CBRE জানিয়েছে, কলকাতায় লিজে অফিস নেওয়ার চাহিদাও হু হু করে বাড়ছে। গত ১ বছরে সেই চাহিদা ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যারা এই সব অফিস লিজ নিচ্ছে তাদের অর্ধেকই তথ্যপ্রযুক্তি সংস্থা।

CBRE তাঁদের রিপোর্টে জানিয়েছে, গতবছর জুলাই থেকে সেপ্টেম্বরে কলকাতায় 0.2 million sq ft অফিস লিজ নেওয়া হয়েছিল। এবছর ওই একই ত্রৈমাসিকে সেই পরিমাণ ৬০ শতাংশ বেড়ে হয়েছে 0.3 million sq ft। দেশের যে ৯টি শহরে এখন হু হু করে অফিস খোলার চাহিদা বাড়ছে সেখানে চতুর্থ স্থানে আছে কলকাতা। এই ৯টি শহর হল – দিল্লি এনসিআর, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হয়দরাবাদ, পুণা, কোচি ও আহমদবাদ। এই ৯টি শহরের মধ্যে কলকাতায় আবার চাহিদা বৃদ্ধির হার সব থেকে বেশি।

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার