ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনে লাফিয়ে বাড়ছে যাত্রীর সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রী সুবিধার জন্য স্থাপন করা হয়েছে মহানগরীতে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশন। কম সময়ের মধ্যে অনায়াসেই সফর করা যাচ্ছে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ।

যানজটের মুখে আর পড়তে হচ্ছে না নিত্যযাত্রীদের। আমআদমির মুখে শোনা গিয়েছে প্রশংসা। নির্ঝঞ্ঝাটে অফিস কাছারি যেতে পারছেন তাঁরা।

জানা গিয়েছে, চলতি আর্থিক বছরের (২০২৩-২৪) প্রথম চার মাসে ইস্ট -ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।

এই ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো চালু হওয়ায় উপকৃত হয়েছেন অনেকেই। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত মোট ৩৬.৯৭ লক্ষ যাত্রী পরিবহন করেছে। গত বছরের একই সময়কালে এই মেট্রো ৬.৮৯ লক্ষ যাত্রী পরিবহন করেছিল।  অর্থাৎ গত বছরের তুলনায় চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে ইস্ট – ওয়েস্ট মেট্রোয় যাত্রী বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৩৬ % ।

২০২৩ সালের জুন ও জুলাই মাসে ইস্ট -ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯.১৬ লক্ষ ও ১০.০৯ লক্ষ। পরিসংখ্যান বলছে, ২০২২ সালের জুন ও জুলাই – তে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে যাত্রী সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ও ৫.৩ লক্ষ। অর্থাৎ, চলতি বছরের প্রথম দু’মাসে ইস্ট -ওয়েস্ট -এ যাত্রী সংখ্যা লাফিয়ে বাড়ছে।

জানা গিয়েছে, গত ১৪ জুলাই থেকে শিয়ালদহ  থেকে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পরেই ইস্ট – ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। কলকাতা থেকে সল্টলেকের মধ্যে দ্রুততম এবং সবথেকে সুলভ পরিবহন মাধ্যম হওয়ার কারণেই যাত্রীরা ক্রমশই ইস্ট – ওয়েস্ট মেট্রো রুটকেই বেছে নিচ্ছেন।

এ বিষয়ে, কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র মেট্রো রেলওয়ের ওপর ভরসা রাখার জন্য যাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, চলতি বছরের শেষে ইস্ট -ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী