৭৮১ নয় শূন্য পদের সংখ্যা ১১৭৬৫, জানালেন ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে শিক্ষকদের কত শূণ্যপদ রয়েছে, তা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বিরোধী দল। তাই মঙ্গলবার কত শূন্যপদ রয়েছে সেই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তাঁর দেওয়া তথ্যে ভুল আছে বলে বুধবার স্বীকার করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু  বুধবার জানালেন, ‘গতকাল প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে তিনি ওই সংখ্যাটি বলেছিলেন কিন্তু এই মুহূর্তে তার কাছে যা তথ্য রয়েছে তাতে সেটা আরও অনেকটা বেশি দেখা যাচ্ছে। প্রাথমিকে শূন্য পদের সংখ্যা ১১৭৬৫। ইতিমধ্যেই সেখানে চলছে নিয়োগ প্রক্রিয়া। পাশাপাশি উচ্চ প্রাথমিকে  শূন্য পদ রয়েছে ১৪ হাজার ৩৩৯। সেখানেও শুরু হয়েছে কাউন্সিলিং।‘

মঙ্গলবার শিক্ষামন্ত্রী বলেন,‘রাজ্যে বর্তমানে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ রয়েছে ২৬৭ টি। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই সংখ্যা ৪৭৩। মাধ্যমিক স্কুলে শিক্ষকের শূন্য পদ ২৮। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা মাত্র ১৩।’ সব মিলিয়ে রাজ্যে মোট শিক্ষকের শূন্যপদে ৭৮১। শিক্ষামন্ত্রীর এই বক্তব্য নিয়ে প্রত্যাশিত ভাবেই পাল্টা তোপ দেগেছেন চাকরিপ্রার্থীরা।

তবে বিজেপির দাবি রাজ্যে তিন লক্ষের বেশি শূন্যপদ রয়েছে। এই দাবি ভুয়ো বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয় ব্রাত্য উত্তরের পর  প্রশ্ন উঠেছিল, মন্ত্রীর দাবির সঙ্গে কোর্টে  তাঁর দফতরের বয়ানও তো মিলছে না ? তাই নানা প্রশ্ন উঠতেই বুধবার নিয়োগের আসল সংখ্যা প্রকাশ করলো বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি