শহরতলি এলাকায় নতুন অটো রুটের চিন্তাভাবনা রাজ্যের

কলকাতা সংলগ্ন উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় পরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য নয়া অটো রুট চালুর চিন্তাভাবনা শুরু করে দিল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) সংলগ্ন উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অংশে বাসিন্দাদের মধ্যে অটো রুটের(Auto Route) চাহিদা বাড়ছে। বাস, মেট্রো, অ্যাপ ক্যাপ ছাড়াও শহর কলকাতার গণ পরিবহণ ব্যবস্থার একটা বড় অংশ অটোর ওপর নির্ভরশীল। শহরের অধিকাংশ অটো রুট গুলিতেই পারমিটের তুলনায় বেশি সংখ্যায় গাড়ি চলে, কিন্তু ভিআইপি রোড, ইএম বাইপাস, ডায়মন্ড হারবার রোড বা নিউটাউনের নতুন এলাকাগুলির বাসিন্দারা সমস্যা রয়েছেন। হয় সেখানে অটো রুট নেই, নইলে চালু থাকা রুটে পর্যাপ্ত সংখ্যায় অটো নেই। আর তাই উত্তর ও দক্ষিণ শহরতলি এলাকায় পরিবহণ ব্যবস্থার উন্নতির জন্য নয়া অটো রুট চালুর চিন্তাভাবনা শুরু করে দিল রাজ্য সরকার। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক নতুন অটোর রুট তৈরির পরিকল্পনা চলছে বলেই রাজ্যের পরিবহণ দফতর(West Bengal State Transport Department) সূত্রে জানা গিয়েছে।

উত্তর-দক্ষিণ মেট্রো(North South Metro) একদিকে যেমন দমদম ছাড়িয়ে নোয়াপাড়া, বরানগর হয়ে দক্ষিণেশ্বর অবধি প্রসারিত হয়েছে তেমনি খুন শীঘ্রই কবি সুভাষ থেকে রুবি পর্যন্তও মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। আগামী এক দেড় বছরের মধ্যেই ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) মাধ্যমেই জুড়ে যেতে চলেছে হাওড়া ময়দান-হাওড়া স্টেশনের সঙ্গে ধর্মতলা, শিয়ালদা ও সেক্টর ফাইভ। আবার আগামী ৫ বছরের মধ্যেই মেট্রো পথে জুড়ে যেতে চলেছে জোকা ও ধর্মতলা এলাকা। সেই কারণে বিভিন্ন অংশে বাসিন্দাদের মধ্যে অটো রুটের চাহিদা বাড়ছে। পরিবহণ দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই নিউটাউন, ভাঙর, নিউ গড়িয়া, দক্ষিণেশ্বর, বরানগরের মতো এলাকাগুলি থেকে নয়া অটো রুট চালুর দাবি উঠেছে। সূত্রের খবর, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইতিমধ্যেই নয়া অটো রুট চালুর দাবিগুলি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ROT-গুলিকে নির্দেশ দিয়েছেন। প্রয়োজন বুঝে পারমিট ইস্যু করার নির্দেশও দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য তড়িঘড়ি বিষয়টি দেখতে বলা হয়েছে বলে খবর। এখন পরিবহণ দফতর নয়া অটো রুট চালু নিয়ে কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর থাকবে।

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘গোটা রাজ্যজুড়ে ছোট বা বড় অনেক রাস্তা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রচুর পাকা রাস্তাও তৈরি করা হয়েছে। মানুষের জনবসতি বেড়েছে। যে রাস্তায় বড় গাড়ি ঢুকতে পারে না, সেখান মানুষকে পরিবহণ ব্যবস্থার জন্য সমস্যায় পড়তে হয়েছে। সেই নিয়ে বিভিন্ন এলাকা থেকে অটো বা ছোট গাড়ির রুট চালুর আবেদন আমাদের কাছে এসেছে। কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকা থেকেও অটো রুট চালুর আবেদন এসেছে। আমরা গোটা বিষয়টি পর্যালোচনা করছি। সার্ভে করে দেওয়া হবে। প্রয়োজন বুঝলে রুট পারমিট দেওয়া হবে। এতে আমাদের বেকার ভাইদেরও কর্মসংস্থান হবে।’

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক