চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিগ্রহের অভিযোগ তুলে ধর্না নাটক যাদবপুরের উপাচার্যের

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিরল ঘটনা। ছাত্ররা নয়, ধর্না দিচ্ছেন খোদ উপাচার্য বুদ্ধদেব সাহু। সঙ্গে রয়েছেন ইসি অর্থাৎ কর্মসমিতির কয়েকজন সদস্য। ছাত্রদের দ্বারা  অপমান-হেনস্থার অভিযোগে ধর্নায় বসেছেন তাঁরা। বুধবার রাত থেকে ধর্নায় বসেছেন তাঁরা। রাতভর ধর্নার পর সকালেও চলছে ধর্না অবস্থান।

ঠিক কি হয়েছিল? ২৬ সেপ্টেম্বর ইসির কর্মসমিতির বৈঠকে সমস্ত আলোচনা করে ওঠা সম্ভব হয়নি। বুধবার আবার বৈঠক ডাকা হয়। দুপুর ৩টে নাগাদ সেই বৈঠক বসে। আলোচনা চলাকালীন ছাত্ররা নানা দাবি তুলে অশান্তি শুরু করে বলে অভিযোগ। স্লোগান দিতে থাকে। এরপরেই রাত ২টো নাগাদ ইসি সদস্যরা অরবিন্দ ভবনের বাইরে ধর্নায় বসেন।  অন্তর্বর্তী উপাচার্য, সহ উপাচার্য, ডিন-সহ একাধিক অধ্যাপক, কর্মসমিতির সদস্যরা ধর্নায় বসেন।

উপাচার্যের দাবি, “এই অবস্থায় কেন আসতে হয়েছে নিজেরাই অনুমান করুন!” ইসি কমিটির অন্যতম সদস্য তথা ইংরেজি বিভাগের অধ্যাপক মনজিৎ মণ্ডল বলেন,”আমরা বাধ্য হয়ে সত্যাগ্রহ আন্দোলনে নেমেছি। এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না। বারবার বৈঠক হলেও সেখানে ছাত্রদের একাংশ অশান্তি করছেন। কাল বৈঠকে একই ঘটনা ঘটছে। অনুরোধ করা সত্ত্বেও ওঁরা শোনেননি আমাদের কথা। এভাবে পারা যায় না।”

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর বৈঠক অসম্পূর্ণ ছিল। আলোচ্য বিষয়গুলিতে কোন সমাধানসূত্র বের হয়নি। সে দিনের বৈঠকে ডেঙ্গি সংক্রমণ রুখতে অনলাইন ক্লাস, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্রমৃত্যুতে জড়িতদের হস্টেলে থাকা নিয়ে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন উপাচার্য।

Published by:

Share Link:

More Releted News:

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ