চুরি! সোনার গয়না থেকে সাবানের প্যাকেট সর্বস্ব নিয়ে গেছে চোরে

Share:

নিজস্ব প্রতিনিধি: চুরি! তবে এ কেমন আজব চোর। সোনার গয়না, চুলের তেল, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে রান্নার সর্ষের তেল, মশলা, পুজোর সরঞ্জাম, পাঁচ ফোড়ন, শ্যাম্পু, সাবানের প্যাকেটটিও। এ সব কিছুই নিয়ে গেছে চোরে। আবার চম্পট দেওয়ার আগে গৃহস্থের বাড়িতে নতুন তালা লাগিয়েও দিয়ে গেছে চোরে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

সোনারপুরের হাসনপুরের এক বাসিন্দা অনিন্দিতা দেবনাথের বাড়ির সবাই কোনও কারণে গত বৃহস্পতি এবং শুক্রবার বাড়ির বাইরে গেছিলেন। বাড়ি ফাঁকা থাকার সেই সুযোগই নিয়েছে চোর। সর্বস্ব নিয়ে পালিয়েছে। কিন্তু নতুনত্ব চুরি। শনিবার বাড়ি ফিরে দেখেন খোয়া গিয়েছে সর্বস্ব। তবে চোর আবার সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়ে বাড়িতে নতুন একটি তালা মেরে গিয়েছে। ফলে নিজের বাড়িতে ঢুকতেও তালা ভাঙার লোক ডাকতে হয়েছে অনিন্দিতাকে।

গৃহকর্ত্রী জানিয়েছেন, ‘‘বাবার মৃত্যুর খবর পেয়ে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বাইরে অন্য তালা ঝুলছে। সোনার গয়না থেকে শুরু করে ঠাকুরের পুজোর কাঁসা, পিতলের বাসন, আমার বডি স্প্রে পর্যন্ত নিয়ে গিয়েছে। রান্নাঘর থেকে তেল, নুন, মশলা— সবই নিয়ে গিয়েছে। ৭০ হাজার টাকারও বেশি চুরি গিয়েছে বলে মনে হচ্ছে। এ কেমন চোর! সোনারপুর থানায় অভিযোগ করেছি।’’

তবে ঘটনার পিছনে কারা আছে তা জানা যায়নি। থানায় অভিযোগ দায়ের করেছে গৃহকর্ত্রী অনিন্দিতা দেবনাথ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত চুরির মাল উদ্ধার হয়নি। ধরা পড়েনি চোরও। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?