‘বাংলায় ভেদাভেদের কোনও জায়গা নেই’, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রীতির বাংলায় ভেদাভেদের কোনও জায়গা নেই বলে ফের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার (৬ নভেম্বর) বড়বাজারের পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ এসে বসবাস করেন। তাঁরা ব্যবসা করেন। কিন্তু তাঁদের কখনও কোনও অসুবিধে হয়নি। তাঁর কারণ আমরা কখনও কারও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। জাত, ধর্ম নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই। আমরা সকলকে সঙ্গে নিয়ে চলি। সেজন্যই আমাদের বাংলা হল মিনি ইন্ডিয়া।’ এদিন পোস্তা থেকেই চন্দননগরের বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

দোকান ও ব্যবসার সম্প্রসারণের কারণে ক্রমশই ঘিঞ্জি হয়ে উঠছে বড়বাজার এবং সংলগ্ন এলাকা। প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন পুজো উদ্বোধনে গিয়ে ব্যবসায়ীদের এ নিয়ে সতর্কও করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকায় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আপনারা দমকলকে অহেতুক দোষ দেবেন না। কারণ আসার পথে দেখলাম আপনারা প্রচুর পরিমাণে প্লাস্টিক জমায়েত করে রেখেছেন। অনেক দাহ্য পদার্থ মজুত রয়েছে। ফলে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়। আপনাদের অনুরোধ করব, প্লাস্টিক রাখবেন না।’

পাশাপাশি বড়বাজার অঞ্চলে বিপজ্জক অবস্থায় থাকা বহু জীর্ণ বাড়ি থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সরে না যাওয়া নিয়েও খানিকটা উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বহু জীর্ণ বাড়ি রয়েছে। কলকাতা পুরসভার তরফে বহু বাড়িকে বিপজ্জনক আখ্যা দিয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু বিপজ্জনক জেনেও ওই বাড়ি ছাড়ছেন না বাসিন্দারা। ফলে যে কোনও সময়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।’ এর পরেই মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, ‘আপনারা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা মাফিক একটি নতুন বাড়ি তৈরি করে আপনারা তাতে সরে যান। এতে আপনাদের ব্যবসা ও জীবন দুই-ই সুরক্ষিত হবে। পাঁচতলার জায়গায় দশতলা বাড়ি গড়ুন, আমার কোনও সমস্যা নেই। কলকাতা পুরসভাও অনুমোদন দিয়ে দেবে।’

এদিন পোস্তার পুজোমণ্ডপ থেকেই ভার্চুয়ালি মানকুণ্ডুর নিয়োগীবাগান নব বালক সংঘ, উর্দিবাজার সার্বজনীন, হাটখোলা দৈবকপাড়া সার্বজনীন, কুন্ডুঘাট দালান সার্বজনীন, ব্রাহ্মণপাড়া সার্বজনীন, নতুনপাড়া সার্বজনীন, গোন্দলপাড়া সার্বজনীন, ভদ্রেশ্বর নেহরু বিদ্যাপীঠ সার্বজনীন, গোলদিঘির ধার সার্বজনীন এবং বেশোহাটা সার্বজনীন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানকুণ্ডু নিয়োগীবাগান নব বালক সংঘের পুজো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য