২০২৩’র চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু ৩ অক্টোবর

সব কিছু ঠিক থাকলে আগামী ৩ থেকে ৭ অক্টোবর রাজ্যে আয়োজিত হবে চলতি বছরের চতুর্থ শ্রেনীর বৃত্তি পরীক্ষা। জানিয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড(Covid) ঝড় কাটিয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্র ক্রমশ স্বাভাবিক রূপ ধারণ করছে। কোভিডের জন্যই ২০২০ ও ২০২১ সালে রাজ্যে চতুর্থ শ্রেনীর বৃত্তি পরীক্ষার(Primary Scholarship Examination) আয়োজন করা যায়নি। কিন্তু ২০২২ সাল থেকেই সেই পরীক্ষা আবারও চালু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। ২০২৩ সালেও সেই পরীক্ষা হবে বলে এবার জানিয়ে দিল রাজ্যের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ(Primary Education Development Board)। চলতি বছরে পুজোর মুখে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর জন্য কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশন(Registration) প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে চলতি বছরের ৩ অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য ১৯৯২ সাল থেকে এই পরীক্ষা হয়ে আসছে।

আরও পড়ুন ১০০ দিনের প্রকল্প বন্ধ করার ফন্দি মোদি সরকারের

রবিবার ২০২২-এর বৃত্তি পরীক্ষার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে। সেখানে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ৯ এপ্রিল শিলিগুড়ি ও মেদিনীপুরে বাকিদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহার সারদা শিশুতীর্থের সৌমজিৎ পাল। স্বর্ণপদক ও ১২০০ টাকার বৃত্তি এবং অভিধান ও ‘মহামানব বিদ্যাসাগর’ নামে বই দেওয়া হয় তাকে। দ্বিতীয় স্থানে আছে চারজন—মালদার কৃত্তিকা মণ্ডল, পূর্ব মেদিনীপুরের শ্রাবন্তী রানা, হুগলির কৃতিষা মণ্ডল ও বীরভূমের মহিমা বিশ্বাস। এদের প্রত্যেককে দেওয়া হয় রৌপ্যপদক, বই ও বৃত্তির টাকা। তৃতীয় স্থানাধিকারী মুর্শিদাবাদের আরিয়ান মণ্ডলকেও দেওয়া হয় ব্রোঞ্জপদক এবং বই ও বৃত্তির টাকা।

আরও পড়ুন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপন সামন্ত জানিয়েছেন, এবছর আবারও কোভিড ঝ্যড় ধেয়ে না এলে ৩ থেকে ৭ অক্টোবর পর্যন্ত বৃত্তি পরীক্ষা চলবে। তার জন্য কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। গতবছর পরীক্ষা হয় ১২ থেকে ১৭ অক্টোবর। মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৫২ হাজার ২০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২২০০। এবারে তার থেকেও বেশি সংখ্যায় পড়ুয়ারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেই তিনি আশাবাদী।

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস