হাড় হিম কাণ্ড ট্যাংরায়, হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ভয়াবহ কাণ্ড। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ।   জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন মহিলা ছাড়াও রয়েছে এক কিশোরী।  যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ট্যাংরায়।  কিন্তু কী ভাবে এই মৃত্যু তা এখন সামনে আসেনি । ঘটনাস্থলে রয়েছে ট্যাংরা থানার পুলিশ।  

ইতিমধ্যেই পুলিশ এসে নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনাস্থলে গিয়েছেন লালবাজার হোমিসাইড শাখার আধিকারিকেরা ।  স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তখনই সামনে আসে মৃতদের মধ্যে এক মহিলার স্বামী কিছু দিন আগে একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। বর্তমানে হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা । এই অবস্থায় উদ্ধার হল তাঁর  পরিবারের তিন সদস্যের রক্তাক্ত দেহ।   খুন নাকি আত্মহত্যা তা এখন স্পষ্ট নয়। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তদন্ত ।  ঘটনার পর থেকেই ব্যাপক চাপানউতোর চলছে এলাকায়।

কিছুক্ষণ আগেই  লালবাজারের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে গিয়েছেন ট্যাংরা থানার ওসি। বাড়ির চারদিকে রয়েছে সিসিটিভি ফুটেজ। তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের তরফে জানান হয়েছে , পরিবারের মধ্যে তারা কোনওদিনই অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি।  কোন অশান্তি ছিল বলে জানা নেই।  তাই তাদের কাছে এই ঘটনা প্রচণ্ড অবাক করে দেওয়ার মতো। এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে ট্যাংরা থানার পুলিশ । 

 

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে