সাত সকালে নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে দক্ষিণ কলকাতার নব নালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলে ঢুকতে গিয়ে আহত একাধিক পড়ুয়া। মাথার ওপর ভেঙে পড়ল আস্ত কাচের প্যানেল। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এই ঘটনায় বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকেরা।

জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিলেন পড়ুয়ারা। সেই সময় স্কুলের চারতলার ওপর থেকে একটি আস্ত কাচের প্যানেল ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। দৌড়ে আসেন অন্য পড়ুয়ারাও। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও।

এরপরই তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর  দ্বিতীয়জনকে ভর্তি করা হয়েছে এম আর বাঙুর হাসপাতালে। এক পড়ুয়ার মাথায় আঘাত গুরুতর থাকায় তার ৪০ টি স্টিচ পড়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। তাদের দাবি,  স্কুলের রক্ষণাবেক্ষণের জন্য বছর বছর টাকা নেওয়া হলেও কাজ হয় না ঠিক মতো। এক অভিভাবক বলেন, “স্কুলের কোনও পরিষেবাই ভাল নয়। অ্যাম্বুল্যান্স পর্যন্ত পাওয়া যায়নি। স্কুল কর্তৃপক্ষ বলছে, এটা রাস্তাতেও হতে পারত।” অভিভাবকেরা জানান, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের ওপর দোষ দিচ্ছে। কাচের জানালার ফ্রেম সমেত খুলে পড়েছে বলে দাবি করছেন তারা। তাদের দাবি, ঘটনার সময় স্কুলে প্রার্থনা চলছিল, চারতলার ওপরে কোনও পড়ুয়া ছিল না। তারপরও কেন পড়ুয়াদের ভুলের কথা বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কেউ সামনে এসে কোনও মন্তব্য করেননি। এমনকী প্রিন্সিপ্যালও অভিভাবকদের সঙ্গে দেখা করেননি বলেও অভিযোগ। ঘটনাস্থলে এসেছে টালিগঞ্জ থানার পুলিশ।

 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য