দক্ষিণবঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও তেমন হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৫দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু(Monsoon)। তার জেরে শুরু হয়েছে বৃষ্টি(Rain)। যদিও এখনও সব কটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়নি। পরিবর্তে বিক্ষিপ্ত বৃষ্টিই হতে দেখা যাচ্ছে। তবে কোথাও কোথাও অল্প সময়ে ভারী বৃষ্টি হতেও দেখা যাচ্ছে। এই অবস্থায় রবিবার বিহারে(Bihar) বজ্রপাতের(Thunder) জন্য একাধিক জেলায় মোট ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটায় এ রাজ্যেও কড়া সতর্কতা জারি করে দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই সতর্কতা বেশি করে লাগু করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের ৪টি জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

রবিবার বিহারের ৪-৫টি জেলায় বজ্রপাতের দরুণ ১৭জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের অধিকাংশই কৃষক। ভাগলপুরে ৮ জন, বৈশালিতে ৪ জন ও খাগারিয়াতে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই অবস্থায় দক্ষিণবঙ্গের বুকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যই আলিপুর আবহাওয়া দফতর কড়া সতর্কতা জারি করেছে। এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢেকে রয়েছে। বেলা গড়ালে বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে। আগামী পাঁচদিনও একই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। একই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছে, প্রাথমিক ভাবে দক্ষিণবঙ্গে দুর্বল বর্ষার প্রবেশ ঘটলেও চলতি সপ্তাহ থেকেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করে দেবে। যদিও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াতে এখনও বর্ষা সেভাবে প্রবেশ করেনি বলেও তাঁরা জানিয়েছেন। তবে উত্তরবঙ্গে(North Bengal) এখনও ভারী বর্ষণ হয়ে চলেছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ২১ জুন থেকে কিছুটা হলেও বৃষ্টি কমবে সেখানে।

আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও তেমন হেরফের হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৫দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলার একটি বা দুটি জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ওই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?