পুরভোটে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে মানুষ! বার্তা তৃণমূলের

'ক্ষণিকের তরে মানুষ দিকভ্রান্ত হয়েও মানুষ কিন্তু মানুষের পাশেই থাকে, জয় হয় মানবতার। পুরভোটেও অন্দরে অন্দরে বিষ ছড়ানোর প্রবল চেষ্টা অব্যাহত। কিন্তু মানুষ জানেন কোথায় তাঁরা নিরাপদ। মানুষ যেভাবে বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটেও তার পুনঃরাবৃত্তি হবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে বঙ্গবাসী, আর এবার পুরনির্বাচনে ছুঁড়ে ফেলে দেবে। বিজেপিকে ঘিরে এবার নিজেদের মুখপত্রে এমন বার্তাই দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নিজেদের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে তৃণমূল জানিয়েছে, ‘সাম্প্রদায়িকতার বীজ বাংলার এই পূণ্যভূমিতে পোঁতার চেষ্টা করে চলেছে গেরুয়া শিবির। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শান্তি, সম্প্রীতি নষ্ট করতে কোনও কুসুর করেনি। কিন্তু ওরা ভুলে গিয়েছে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা। ধর্ম-বর্ণ-জাতির মিলনস্থল এই শহর। ক্ষণিকের তরে মানুষ দিকভ্রান্ত হয়েও মানুষ কিন্তু মানুষের পাশেই থাকে, জয় হয় মানবতার। পুরভোটেও অন্দরে অন্দরে বিষ ছড়ানোর প্রবল চেষ্টা অব্যাহত। কিন্তু মানুষ জানেন কোথায় তাঁরা নিরাপদ। মানুষ উন্নয়ন দেখেছেন নিজেদের জীবন দিয়ে। তাঁরা জানেন, শুধু সুখ-দুঃখেই নয়, কলকাতার উন্নয়ন তৃণমূল কংগ্রেসের হাত ধরেই সম্ভব। মানুষ যেভাবে বিধানসভায় সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ১৯ ডিসেম্বর কলকাতার ভোটেও তার পুনঃরাবৃত্তি হবে।’

তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে, কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৮টি ওয়ার্ডে তাঁরা জয়ী হবে। গোটা ৬ ওয়ার্ডে জয়ী হবে বিরোধীরা। যদিও শনিবার দক্ষিণ কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য দেবাশিষ কুমার দাবি করেন যে এবারের পুরনিগম বিরোধী শূন্য হতে চলেছে। বিধানসভা নির্বাচনে কলকাতা পুরনিগম এলাকার কোনও বিধানসভা কেন্দ্রেই জয়ী হতে পারেনি বিজেপি। তবে গোটা ১০-১২ ওয়ার্ডে তাঁরা এগিয়ে ছিল। কিন্তু পুরনির্বাচনের সময় পরিস্থিতি পুরো বদলে গিয়েছে। যে টানটান উত্তেজনার মধ্যে একুশের বিধানসভা নির্বাচন হয়েছিল তা যেমন এখন আর নেই তেমনি বিজেপির গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা এখন অনেক কমে গিয়েছে। সেই সঙ্গে তাঁদের দলের অন্দরের সংগঠনেও ধস নেমেছে। সব থেকে বড় কথা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার কথা বলেও কলকাতা পুরনিগমের সব ওয়ার্ডে প্রার্থী দিতে পারেনি বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাঁরা নির্বাচনী ফলাফলে মুখ থুবড়েও পড়ে তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র