CAA নিয়ে TMC’র প্রচার কৌশল সফল, দাবি ভোট বিশেষজ্ঞদের

ভোট বিশেষজ্ঞরা দাবি করছেন, CAA নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে প্রচার কৌশল অবলম্বন করেছিল তা আমজনতার মধ্যে বেশ ভাল প্রভাব ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের মতো দেশে যে কোনও নির্বাচনে প্রচার কৌশলই রাজনৈতিক দলের কাছে অন্যতম হাতিয়ার। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলে থাকেন, ভোট ময়দানে প্রচারের কৌশলের ওপর অনেক কিছুই নির্ভর করে। যারা যত ভালো প্রচার করতে পারে, তারা তত মানুষের মাঝে, মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এবারের অষ্টাদশ লোকসভা নিবার্চনে Citizenship Amendment Act, 2019 বা CAA নিয়ে বাংলার বুকে প্রথম থেকেই একটা হাওয়া উঠেছিল। গেরুয়া শিবির ছিল এই আইনের পক্ষে, তৃণমূল সহ কংগ্রেস ও বামেরা ছিল এই আইনের বিপক্ষে। কিন্তু এখন ভোটের প্রচার যখন শেষ হয়ে গিয়েছে তখন ভোট বিশেষজ্ঞরা দাবি করছেন, CAA নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) যে প্রচার কৌশল অবলম্বন করেছিল তা আমজনতার মধ্যে বেশ ভাল প্রভাব ফেলেছে। এর সুফল এই নির্বাচনে পাবে জোড়াফুল শিবির। অন্যদিকে এই আইনকে হাতিয়ার করে যে গেরুয়া শিবির বাংলায় ভাল ফল করবে ভেবেছিল, তাঁরা কিন্তু প্রচারে পিছিয়ে পড়েছে তৃণমূলের থেকে। ভাল ফল তাঁরা পাবে কিনা সেটা সময়ই বলবে।

CAA নিয়ে তৃণমূল কী প্রচার করেছে? গত ৩-৪ মাস ধরে আমরা দেখলাম তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) এক সুরে বার বার নিয়ম করে প্রতিটি জনসভায় বলে গিয়েছেন, ‘CAA হল NRC-র প্রথম ধাপ। CAA হল জুমলা। CAA মানে জালে জড়িয়ে পড়া। CAA হলে আপনাদের Detention Camp-এ গিয়ে থাকতে হবে। অসমের দিকে তাকিয়ে দেখুন। সেখানে বহু হিন্দু পরিবার ক্যাম্পে রয়েছে।’ এই প্রচার মতুয়া সম্প্রদায়ের একদম নীচুতলা অবধি তৃণমূলকে পৌঁছে দিয়েছে। ভোট বিশেষজ্ঞদের দাবি, শুধু নন মতুয়ারা, যে সব হিন্দু পরিবার বাংলাদেশ থেকে এদেশে চলে এসে এসেছেন বা চলে আসতে বাধ্য হয়েছেন তাঁরা মুসলিমদের কার্যত সহ্যই করতে পারেন না। স্বভাবতই তাঁরা তৃণমূলের সংখ্যালঘু নীতি মেনে নিতেও পারেন না। কিন্তু তাঁরা বিজেপিকে এই ইস্যুতে বেশ পছন্দ করে এসেছেন। সেই সূত্রেই দেখা গিয়েছে, বাংলাদেশ থেকে আসা লোকজনদের মধ্যে বিজেপির প্রতি ভোট দেওয়ার ঝোঁক রয়েছে। তাই এবারেও ওই ভোট যে বিজেপির দিকেই যাবে এমনটাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ভোট বিশেষজ্ঞদের দাবি, তা এবার হয়নি। আর তার নেপথ্যে কাজ করেছে CAA। কার্যত এই আইন গেরুয়া শিবিরের কাছে ব্যুমেরাং হয়েছে।

ভোট বিশেষজ্ঞদের দাবি, তৃণমূল যেভাবে CAA নিয়ে লাগাতার রাজ্যজুড়ে প্রচার চালিয়ে গিয়েছে, সেই আইন নিয়ে মতুয়া নন বা মুসলিম নন এমন নাগরিকদেরও যেভাবে সচেতন করে তুলতে পেরেছে তার ধারেকাছেও যেতে পারেনি এই আইনের স্বপক্ষে বিজেপির হরেক কিসিমের দাবিদাওয়া বা প্রচার। কার্যত তৃণমূলকে সেভাবে কাউন্টারই করতে পারেনি বিজেপি। পদ্ম শিবিরের নেতারা বার বার বলেছেন, CAA নাগরিকত্ব দেওয়ার আইন, অধিকার কাড়ার আইন নয়। কিন্তু সেই দাবি বা কথা আমজনতা গ্রহণ করতে পারেননি। তাঁরা বিশ্বাসও করেননি। কেননা, যারা নথি দিতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে কী হবে, সে সম্পর্কে তাঁরা বুঝিয়ে বলতে পারেননি। তাছাড়া NRC হবে কী হবে না, CAA-র সঙ্গে NRC-র কোনও সম্পর্ক আছে কিনা, এমনকি বাংলায় NRC লাগু হবে কী হবে না, তা নিয়ে মোদি-শাহরা কোনও গ্যারেন্টি দিতে পারেননি। এর জেরে ভোট বাক্সে ফায়দা তুলেছে তৃণমূল। ভোট বিশেষজ্ঞদের এই সব দাবি সঠিক না বেঠিক তা আগামী ৪ জুন পরিষ্কার হয়ে যাবে। তবে এটাও ঘটনা যে, বহু পদ্মনেতা কার্যত একান্তে স্বীকার করে নিচ্ছেন যে, ভোটের মুখে CAA লাগু না হলেই ভালো হতো। অনেকেই এর সঙ্গে NRC’র যোগ খুঁজে পাচ্ছেন। তৃণমূলের দাবিকে মানুষকে গ্রহণ করেছে।

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স! গ্রেফতার প্রায় ১০০০, বিক্ষোভে হাজির ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

পানাগড়ে দুর্ঘটনার কবলে বিহারের জামুই থেকে কলকাতাগামী বাস, মৃত ১

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের

বিয়ের ১ বছরের মাথায় মা হলেন ‘সানম তেরি কসম’ নায়িকা মাওরা হোকেন, ছেলে হল না মেয়ে?

‘তিলকই আসল নায়ক’, ভারতীয় ক্রিকেটারদের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাকিস্তানি তারকা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে