চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ঝড়ো প্রচারে তৃণমূল প্রার্থী শশী পাঁজা

নিজস্ব প্রতিনিধিঃ শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা সোমবার কুমোরটুলির ঢাকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিনের নির্বাচনী প্রচার শুরু করেন। ভোটের আবহে শ্যামপুকুর কেন্দ্র জুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন শশী পাঁজা। সোমবার পুজো দেওয়ার পর এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়েও আলোচনা করেন। এলাকাবাসীর দাবি-দাওয়া ও দৈনন্দিন সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি।

এর আগে রবিবারও শ্যামল্কর এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় পায়ে হেঁটে প্রচার করেন শশী পাঁজা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে সমর্থন প্রার্থনা করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের একাধিক কর্মী-সমর্থকও। নবরাত্রি উপলক্ষে তিনি মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করেন এবং এলাকার মানুষের শান্তি ও কল্যাণ কামনা করেন। পুজো শেষে মন্দির চত্বরেই উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের আশীর্বাদ নেন।

ভোটের মৌসুমে প্রতিদিনই প্রার্থীরা সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। এলাকার মানুষের সুবিধা-অসুবিধা জানার পাশাপাশি উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াচ্ছেন শশী পাঁজা।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ