দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের অন্দরেই বিদ্রোহের সুর। এর মাঝেই দলের সব কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আজ, বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই বিষয়ে একটি পোস্টও করেছে ঘাসফুল শিবির। তাতে বলা হয়েছে, চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কমিটি এবং এর সমস্ত সহযোগী সংগঠন ভেঙে দেওয়া হল। দল প্রতিটি স্তরে আত্মসমীক্ষা এবং সাংগঠনিক মূল্যায়ন করবে। এই পর্যালোচনার ফলাফলের ভিত্তিতে মূল সংগঠন এবং সমস্ত সহযোগী সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে যথাসময়ে তা ঘোষণা করা হবে। অর্থাৎ ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন-সহ দলের যে নানা সংগঠন ছিল, সব ভেঙে দিয়েছে তৃণমূলের তরফে।

ঠিক যেই সময়ে বিদ্রোহী তৃণমূল বিধায়করা পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছেন বিধানসভার স্পিকারের কাছে। তারপরেই বড় পদক্ষেপ নিল তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগেই কালীঘাটে দলীয় বিধায়কদের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, ‘যাঁরা দল ছেড়ে চলে যেতে চান, যেতে পারেন। নতুন করে শুরু করব।’ তার মাঝেই আজ, বুধবার যখন নতুন তৃণমূলের জন্ম হতে চলেছে তখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ঘাসফুল শিবির। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে করা এক্সে পোস্টে বলা হয়েছে, ‘দল তার সংগঠনকে শক্তিশালী করতে এবং নতুন উদ্যম ও উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পডুন: পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

কিন্তু কেন এমন পদক্ষেপ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের? রাজনৈতির মহলের মত, বর্তমানে দলের ভিতরে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়েছে। দলেরই ৫৮ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে ভিন্ন অবস্থান নিয়েছেন। পদে থেকে দলকে অস্বস্তিতে ফেলছেন বেশ কিছু তৃণমূল নেতা। তাই দলের নিয়ন্ত্রণ রাখতেই রাজ্যস্তরের সমস্ত কমিটি-সংগঠন ভেঙে বিদ্রোহীদের বার্তা দিল তৃণমূল নেতৃত্ব। প্রয়োজনে নতুন করে আবার শুরু করার আভাসও দিয়ে রাখল ঘাসফুলের সর্বোচ্চ নেতৃত্ব। তবে এইখানেই ইতি, নাকি বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কোনও বিশেষ পদক্ষেপ নেবে তৃণমূল নেতৃত্ব? তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।  

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট