পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্বাধীনতার পর বাংলায় প্রথম ক্ষমতায় এসেছে বিজেপি। অন্যদিকে ক্ষমতা হারানোর পর থেকেই তাসের ঘরের মত ভেঙে পড়েছে তৃণমূল। নিজেদের দলের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা। পুরসভার কাউন্সিলররা ঝড়ের গতিতে পদত্যাগ করছেন। কলকাতা পুরনিগমেও ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে অভিযোগ ওঠে চেয়ারপার্সন মালা রায় পুরনিগমে বৈঠক ডাকলেও খোলা হয়নি ঘর। ঘটনার পরই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলার শুনানিতেই বড় নির্দেশ দিল আদালত।  

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়। বুধবার(৩ জুন) এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ও বিচারপতি বিশ্বরুপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। গত ২২ মে অধিবেশন কক্ষের দরজা খোলা হয়নি বলে অভিযোগ উঠেছিল। আদালত নির্দেশ দিয়েছে সেদিনের বৈঠকের বৈধ রেজুলিউশনের কপি হলফনামা আকারে ৯ জুনের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে। আগামী ১৭ জুন ফের এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, রাজ্যে পালা বদলের পর পৌরনিগমের মেয়র পারিষদের বৈঠক বাতিল হয়েছিল। পাশাপাশি রাজ্য সরকার পৌরনিগমের সচিবও বদল করে। সেই আবহে কলকাতা হাই কোর্টের এই রায়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।  

আরও পড়ুন: চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

কি ঘটেছিল ২২ মে?

কলকাতা পুরসভায় ২২ মে ঘটেছিল নজিরবিহীন ঘটনা। মালা রায় অধিবেশনের ডাক দিয়েছিলেন। তবে বিজ্ঞপ্তি জারি করে পৌরনিগমের কমিশনার স্মিতা পান্ডে জানিয়েছিলেন মাসিক অধিবেশন বাতিল। তবুও  সব কাউন্সিলরদের দুপুরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন মালা। অভিযোগ, ওইদিন তৃণমূল কাউন্সিলররা পুরনিগমে গেলেও অধিবেশন কক্ষের দরজা তালা বন্ধ ছিল। চেয়ারপার্সন মালা রায় কিছু সময় অপেক্ষা  করার পর অধিবেশন কক্ষের বাইরে সভা করেন। ঘটনার দিন কলকাতা পুরসভায় উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। 

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প