পিএসি চেয়ারম্যান পদে কৃষ্ণ কল্যাণী, নয়া খেল তৃণমূলের

রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান পদে তৃণমূল কৃষ্ণ কল্যাণীর নাম সামনে এনে কার্যত দেখিয়ে দিল তাঁরা বিজেপির মুখের খাবার ছিনিয়ে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়(Mukul Roy) রাজ্য বিধানসভার(State Assembly) পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার জেরেই প্রশ্ন উঠেছিল এবার এই পদে কে বসবেন? প্রশ্ন উঠেছিল শাসক দল কী তাহলে এই পদ বিরোধী বিজেপিকে ছেড়ে দিতে চলেছে? সেই দুই প্রশ্নের উত্তর মিলল মঙ্গলবার সন্ধ্যায়। তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান হচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি(BJP) বিধায়ক কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani)। উত্তর দিনাজপুরের এই তৃণমূল নেতা একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে গিয়ে রায়গঞ্জ থেকে প্রার্থী হন। জিতেও যান। কিন্তু তার কয়েকমাসের মধ্যেই তিনি ফের তৃণমূলে চলে আসেন। এখন তিনি খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও বঙ্গ বিজেপির সঙ্গে কার্যত কোনও যোগাযোগই রাখেন না। আর এই সুযোগকে কাজে লাগিয়েই এবার তাঁকে রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান করতে চলেছে তৃণমূল। যার অর্থ ফের আরও একদফা বিজেপির মুখের খাবার ছিনিয়ে নিল তৃণমূল।

দেশের সংবিধানে নির্দিষ্ট করে কোথাও বলা নেই যে বিরোধী শিবিরের বিধায়ককেই লোকসভা বা বিধানসভায় পিএসি চেয়ারম্যান পদ ছেড়ে দিতে হবে। এমনকি এটাও কোথাও বলা হয়নি যে এই পদ শাসক দল নিজেদের কাউকে দিতে পারবে না। আর এই সুযোগকে কাজে লাগিয়েই একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি থেকে তৃণমূল ফেরত মুকুল রায়কে পিএসি’র চেয়ারম্যান করা হয়। কেননা মুকুল তৃণমূলে এলেও খাতায়কলমে বিজেপি বিধায়কই ছিলেন। দেশে লোকসভায় বা বিভিন্ন রাজ্যের বিধানসভায় পিএসি’র চেয়ারম্যান পদে বিরোধী দলের সাংসদ বা বিধায়ককেই বসানো হয়। কার্যত শাসক দল সেই পদ ছেড়ে দেয় বিরোধী পক্ষকে। বিরোধী পক্ষই ঠিক করে কে চেয়ারম্যান হবে। যদিও সেই নিয়োগ হয় লোকসভা বা বিধানসভার স্পিকারের মাধ্যমে। কিন্তু তৃণমূল প্রথম থেকেই এই পদ বিজেপিকে দিতে চায়নি। পরিবর্তে বিজেপি ছুট তৃণমূলে চলে আসা বিধায়কদেরই এই পদের জন্য তুলে ধরছে। প্রথমে মুকুল, তারপরে কৃষ্ণ কল্যাণী। মুকুল ইস্তফা দিতেই বিজেপি ভেবেছিল তাঁরা জিতে গিয়েছে। এদিন তৃণমূল কৃষ্ণ কল্যাণীর নাম সামনে এনে কার্যত দেখিয়ে দিল তাঁরা বিজেপির মুখের খাবার ছিনিয়ে নিয়েছে।

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র