অর্জুনকে প্রার্থী না করার আর্জি তৃণমূলের দুই বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যারাকপুর কেন্দ্রে যেন অর্জুন সিং প্রার্থী না করা হয়, সেই আর্জি জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনকে যে সাংসদ হিসাবে এলাকার মানুষ চাইছেন না, সেই বিষয়েও মুখ্যমন্ত্রীকে জানাতে চলেছেন তিনি। সম্প্রতি অর্জুন সিংয়ের সঙ্গে সোমনাথ শ্যামের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, এই পরিস্থিতিতে আগামী লোকসভা ভোটে অর্জুনকে তৃণমূল প্রার্থী করে কিনা, এখন সেটাই দেখার।

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে জগদ্দল বিধানসভা কেন্দ্র। এই জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনকে প্রার্থী না করার দাবিতে সোমনাথ শ্যামের পাশে দাঁড়িয়েছেন বীজপুর কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী। তাঁর অভিযোগ, ২০১৯ সালে লোকসভা ভোটে জেতার পর অর্জুন সিং সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছিলেন। সেই কথা কেউ ভোলেননি। এখন ইঁদুর হয়ে অর্জুন তৃণমূলে ঢুকেছেন। একইসঙ্গে অর্জুনকে কটাক্ষ করে বীজপুরের বিধায়ক জানান, অর্জুন সিং আগে ঠিক করুন, কোন দলের প্রার্থী হবেন, তৃণমূলের নাকি বিজেপির। এর আগেও সোমনাথ ও সুবোধ অর্জুনকে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী না করার আর্জি জানিয়েছিলেন।

তবে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙা কেন্দ্রে অবশ্য অর্জুনের সমর্থনেই পোস্টার পড়েছে। সেই পোস্টারে অবশ্য লেখা হয়েছে, অর্জুন সিংকেই প্রার্থী চাই। আমডাঙার স্থানীয় বিধায়ক রফিকুর রহমান জানান, দলীয় নেতৃত্ব যাকে প্রার্থী হিসাবে মনোনীত করবেন, তার সঙ্গেই তিনি আছেন।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ