৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি অফিস থেকে বেরোলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরোলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাত পৌনে নয়টা নাগাদ বৃষ্টির মধ্যেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরোন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই বিজেপি এবং মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ডায়মন্ডহারবারের সাংসদ।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেরা করতে এদিন অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করেছিল ‘বিশ্বাসযোগ্যহীন’ হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই তলবে সাড়া দিয়ে সকাল ১১:১২ মিনিটে কালীঘাটে নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। সোজা উঠে যান ইডি দফতরে। সেখানে খানিকবাদে শুরু হয় জেরা। মাঝে দুপুরে বেশ খানিকক্ষণের জন্য মধ্যাহ্নভোজনের বিরতি দেওয়া হয়। বিরতি শেষে ফের শুরু হয় জেরা। রাত পৌনে নয়টা নাগাদ জেরা শেষ হওয়ার পরে ইডির দফতর থেকে বেরিয়ে আসেন তিনি।

এদিনই দিল্লিতে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক ছিল। ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য ওই বৈঠকে থাকতে পারেননি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ইডি দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করে অভিষেক বলেন, ‘ইন্ডিয়া জোটের সমন্বয় সমিতির বৈঠকে যাতে না থাকতে পারি, তার জন্যই আজ তলব করা হয়েছে।’ এদিনের সমনে সাড়া না দেওয়ার জন্য ইন্ডিয়া জোটের অনেক নেতা তাঁকে অনুরোধ জানিয়েছিলেন বলেও দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।  

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়