আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই মমতার বাড়িতে অভিষেক, জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: বছরের প্রথম দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে দলের অন্দরের নবীন-প্রবীণের লড়াই। জোড়াফুল শিবিরে প্রবীণ সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের খোঁচা দিয়েছেন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ। প্রতিষ্ঠা দিবসে দলের অন্দরের লড়াই প্রকাশ্যে এসে পড়ায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্বকে। এই পরিস্থিতিতে আচমকাই সোমবার সন্ধ্যায় দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাঁর যাওয়া নিয়েই শুরু হয়েছে জল্পনা।

এদিন সন্ধে ছয়টা নাগাদ কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন অভিষেক। সোজা ভিতরে ঢুকে যান। দুজনে একান্তে বেশ খানিকক্ষণ কথাও বলেন। পরে বেরিয়ে যান। সূত্রের খবর, প্রতিষ্ঠা দিবসে দলের দায়িত্বশীল নেতারা যে মন্তব্য করে নতুন করে নবীন-প্রবীণ বিতর্ককে উসকে দিয়েছেন তাতে চরম অসন্তুষ্ট মমতা এবং অভিষেক। কেননা, দলের দায়িত্বশীল নেতাদের এমন মন্তব্য বিজেপি-সহ বিরোধী এবং সংবাদমাধ্যমের একাংশকে তৃণমূল বিরোধী অপপ্রচার চালাতে সাহায্য করবে বলেই মনে করছেন শাসকদলের দুই শীর্ষ নেতা-নেত্রী। কীভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় তা নিয়েও কথা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরেই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের সঙ্গে অবশ্য কথা বলেননি তিনি।

Published by:

Share Link:

More Releted News:

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

ভোট মিটতেই কলকাতা ও রাজ্য পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলীপের

অপেক্ষার অবসান! আজই প্রকাশিত ICSE এবং ISC পরীক্ষার ফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ