পুলিশের গাড়িতে আগুন লাগানো যুবক নিশীথ ঘনিষ্ঠ, ছবি দিয়ে দাবি তৃণমূলের

পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় এক অভিযুক্তের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় এক অভিযুক্তের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এমজি রোডের কাছে পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছিল নিশীথ প্রামাণিকের ঘনিষ্ঠ ওই অনুগামীর নেতৃত্বেই, এমনটাই অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যে রাজ্যের শাসকদলের তরফে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নিশীথের সঙ্গে ওই যুবকের ছবি প্রকাশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস টুইটারে একইসঙ্গে লিখেছে, ‘নিশীথ প্রামাণিক কি ব্যাখ্যা দেবেন? গতকাল পশ্চিমবঙ্গ বিজেপির কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে এক বিজেপি কর্মীকে। একই ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফটো তুলতেও দেখা গিয়েছে। অমিত শাহ এ বার কাকে দোষ দেবেন?’

তৃণমূল কংগ্রেসের তরফে করা ওই টুইটে দেশের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে আক্রমণ করা হয়েছে। প্রশ্ন করা হয়েছে, ‘অমিত শাহ এ বার কাকে দোষ দেবেন?’ প্রসঙ্গত নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের ‘ঘনিষ্ঠ’ ও ‘স্নেহভাজন’ বলে রাজনৈতিক মহলে পরিচিত। তাঁরই স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তৃণমূলের অভিযোগ, নিশীথের ওই সঙ্গীই জলের বোতলে করে পেট্রল নিয়ে এসেছিল। দাবি, ওই ঘটনার ভিডিও ফুটেজে তাঁকে বোতল থেকে পুলিশের গাড়িতে পেট্রল ঢালতেও দেখা গিয়েছে। এবার এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে কেন্দ্রীয় স্বারাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রীর সম্পর্ক রয়েছে দাবি করে আরও সুর চড়াচ্ছে তৃণমূল।

অন্যদিকে মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকাণ্ডে আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হল। যে পুলিশের গাড়িতে আগুন লাগায়, তাকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবারই লালবাজারের তরফে অভিযুক্তের ছবি প্রকাশ করা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?