চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারতরত্ন’ পাবেন জগদীপ ধনখড়! দাবি ‘জাগোবাংলা’য়

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep dhankar)। রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত নতুন কোনও ঘটনা নয়। নানা ইস্যুতেই রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়ে পড়েন রাজ্যপাল। এমনকি রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বারবার মতপার্থক্য হয়েছে ধনখড়ের(Jagdeep dhankar)। যার ভিত্তিতে লোকসভার স্পিকার কিংবা প্রধানমন্ত্রীকে পর্যন্ত নালিশ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাজ্যপাল নিজের আচরণ কিছুতেই বদলাননি। পুরোটাই করছেন জগদীপ ধনকড়ের(Jagdeep dhankar) নির্দেশে। তাই তাঁকে ভারতরত্ন দেওয়া হতে পারে বলেও কটাক্ষ করা হয়েছে ‘জাগোবাংলা’র(Jago bangla) প্রতিবেদনে।

যার ভিত্তিতে খোঁচা দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep dhankar) বিরুদ্ধে প্রতিবেদন লিখেছে ‘জাগোবাংলা'(Jago bangla)। রাজ্যপালের পদে থাকতে গেলে কী কী কাজ করতে হয় তা জগদীপ ধনখড়কে(Jagdeep dhankar) দেখেই শেখা উচিত বলে ‘জাগোবাংলা’র(Jago bangla) প্রতিবেদনে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল মুখপত্রে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, রাজ্যপালের চাকরি বা অবসর সবটাই নির্ভর করছে বিজেপির ওপর। গেরুয়া শিবিরের স্বার্থ চরিতার্থ না হলে তাঁকে রাজভবন ছেড়ে চলে যেতে হবে। প্রতিবেদনে এও বলা হয়েছে, বিজেপির কথা শুনে চলার জন্য জগদীপ ধনখড়কে(Jagdeep dhankar) ভারতরত্ন দেওয়া হতে পারে। এরই সঙ্গে ‘জাগোবাংলা’য়(Jago bangla) বলা হয়েছে, চাটুকারিতা করলেই রাজ্যপালের মত বিলাসবহুল জীবন পাওয়া যায়, তাই এরকম ব্যক্তি খুঁজে পেতে কোনও অসুবিধা হয় না কেন্দ্রের। রাজ্যপাল তাঁর পদটা মস্করার পর্যায়ে নিয়ে গিয়েছেন। ‘জাগোবাংলা’য়(Jago bangla) রাজ্যপালকে নিয়ে লেখা প্রতিবেদনে শিরোনাম দেওয়া হয়েছে, ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতেই সন্দেহ! পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ! একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ