শহিদ সমাবেশের পর TMCP-র প্রতিষ্ঠা দিবসেও জট, হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। তার আগেই কর্মসূচির অনুমতি নিয়ে আদালতের দ্বারস্থ কালীঘাটপন্থী শিবির। ২১ জুলাইয়ের পর এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরেও জল গড়াল হাই কোর্টে। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়ে মামলা করেছে কালীঘাটপন্থী টিএমসিপি।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ককুমার নাগ। তাঁর বক্তব্য, প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে গত ২৭জুলাই পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনও উত্তর আসেনি। এর পর ৩ অগস্ট এবং ৭অগস্ট ফের পুলিশের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তাতেও মেলেনি সাড়া। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান আইনজীবী। মামলাটির দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। আগামী বুধবার শুনানি হতে পারে। প্রতি বছর ২৮ অগস্ট কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা হয়। তবে এ বার রাজনৈতিক পরিস্থিতি আলাদা। নির্বাচনী ফলের পর তৃণমূল একাধিক শিবিরে বিভক্ত। একটি অংশ এনসিপিআইয়ের সঙ্গে, অন্যটি বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। কালীঘাটের নেতৃত্বাধীন শিবিরও নিজেদের মতো করে সংগঠন চালাচ্ছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

গত ২১ জুলাইও সেই বিভাজনের ছবি দেখা গিয়েছিল। দিল্লিতে আলাদা কর্মসূচি করেছিল এনসিপিআই। কলকাতায় পৃথক কর্মসূচি পালন করেছিল কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী শিবির। এবার ২৮ অগস্ট কে কোথায় কর্মসূচি করে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। তার মধ্যেই মেয়ো রোডের সভার অনুমতি চেয়ে হাই কোর্টে কালীঘাটপন্থী টিএমসিপি।

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য