পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে পুজোর আগে শনি ও রবিবারগুলিতে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো চলাচল করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকে বাদ্যি পড়ে গিয়েছে। আর মাত্র হাতে কয়েকটা দিন। অক্টোবর ১৬ থেকে শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন কলকাতাবাসী। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যাবে বাঙালির ঠাকুর দেখা। মনে তখন সুধুই পুজোর আনন্দ। ধারে কাছে ঘেষতেও পারবে না দুঃখ-যন্ত্রণা। পুজোর পাঁচটা দিন একেবারে আনন্দে ডুবে থাকবেন রাজ্যবাসী। যেহেতু রাজ্যের মধ্যে কলকাতাতেই বেশি পুজো হয়, তাই মহালয়া থেকেই রাজ্যের কোণে কোণে থেকে লোকজন কলকাতায় আসা শুরু করে দেন। কারণ মণ্ডপগুলি ষষ্ঠীর অনেক আগেই খুলে দেওয়া হয়। তাই দর্শনার্থীদের ঠাকুর দেখায় যাতে কোনরকম বিঘ্ন না হয় তাই ইতিমধ্যেই কলকাতাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি দর্শকদের কলকাতার উত্তর থেকে দক্ষিণ, ঠাকুর দেখতে যাতে কোনরকম যাতায়াতে বিপত্তি না ঘটে তাই পুজোর আগেই অতিরিক্ত মেট্রো পরিষেবা চালু করবে কর্তৃপক্ষ। অর্থাৎ মেট্রো সংখ্যা বাড়ানো হবে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে পুজোর আগে শনি ও রবিবারগুলিতে ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অতিরিক্ত মেট্রো চলাচল করবে। আগামী ৩ ও ১০ সেপ্টেম্বর শনিবার ব্লু লাইনে ২৫২টি পরিষেবার পরিবর্তে ২৭২টি ( (১৩৬টি আপ + ১৩৬টি ডাউন) মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনও পরিবর্তন হবে না। গ্রিন লাইনে ২১২টি পরিষেবার পরিবর্তে ২৩৬টি (১১৮টি আপ + ১১৮টি ডাউন) মেট্রো চালানো হবে। এক্ষেত্রেও প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনো পরিবর্তন হবে না। ইয়েলো লাইনে ৯২টি পরিষেবার পরিবর্তে ১২০টি মেট্রো (৬০টি আপ + ৬০টি ডাউন) চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময় একই থাকবে। পার্পল লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে। অরেঞ্জ লাইনে যথারীতি কোনও মেট্রো চলবে না। 

অন্যদিকে ৪ ও ১১ সেপ্টেম্বর রবিবারগুলিতে ব্লু লাইনে ১৫২টি পরিষেবার পরিবর্তে ১৮৮টি মেট্রো (৯৪টি আপ + ৯৪টি ডাউন) চলবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনও পরিবর্তন হবে না। গ্রিন লাইনে ১১১টির পরিবর্তে ১২৫টি মেট্রো রেল  (৬২টি আপ + ৬৩টি ডাউন) চালানো হবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনও পরিবর্তন হবে না। ইয়েলো লাইনে ৭৮টি মেট্রো (৩৯টি আপ + ৩৯টি ডাউন) চলবে। জয় হিন্দ বিমানবন্দর ও দক্ষিণেশ্বরের মধ্যে ৩টির পরিবর্তে ২টি সরাসরি ট্রেন পরিষেবা পাওয়া যাবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময়ে কোনও পরিবর্তন হবে না। পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে যথারীতি কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার