স্বাস্থ্য পরীক্ষার পরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে

নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা জেরার পরে গত মঙ্গলবার ইডি (ED) গ্রেফতার করেছে সুজয়কৃষ্ণ ভদ্রকে। আজ তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। এরপর তাঁকে পেশ করা হবে ব্যাঙ্কশাল আদালতে। তাঁকে ১৪ দিনের হেফাজতে চাইতে পারে ইডি। 

মঙ্গলবার সকাল ১০টা ৫৯ মিনিটে সুজয় হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে। এরপরে প্রায় ১১ ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। রাত্রি সাড়ে ৯টা নাগাদ তাঁকে গ্রফতার করা হয়। উল্লেখ্য, এর আগে সিবিআই তাঁকে জেরা করেছিল। দু’বার সুজয়কে তলব করা হলেও একবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। আরেকবার নথি পাঠিয়েছিলেন আইনজীবীকে দিয়ে। প্রসঙ্গত, গত ৪ মে এবং ২০ মে তাঁর বাড়ি-ফ্ল্যাট-অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে গোপাল দলপতি, তাপস মণ্ডলের। তাঁদের মুখেই প্রথম শোনা গিয়েছিল সুজয়ের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তলে ঘোষের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল এঁর। ‘কালীঘাটের কাকু’ নামে সুজয়ের পরিচয় দেন গোপাল-তাপস।  তবে সুজয়ের দাবি, তাঁর কর্মস্থল নিউ আলিপুর। তবে কেন এই নাম? তা তিনি জানেন না।  

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

চেন্নাই ভ্রমণের গল্প উল্টে গেল! মন জয় করল বিলাসবহুল হোটেল

উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী

বাজারে এল নয়া Hero Super Splendor XTEC 2.0, এক লিটারে যাবে ৭২ কিলোমিটার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

মাসে খরচ মাত্র ১০৭ টাকা, বাইকপ্রেমীদের মন জয় করেছে এই বাইক

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?