দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস পালিত হচ্ছে সাড়ম্বরে

আজ ২৩ জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবস। গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৩ জানুয়ারি। দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Basu) ১২৬তম জন্মদিবস। দেশজুড়ে এদিন সাড়ম্বরে ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালিত হচ্ছে ও নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছেন অগুণিত মানুষ। কেন্দ্র সরকার(Central Government) এদিন দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করছে। রাজ্য সরকারও(West Bengal State Government) যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটিকে পালন করছে। নেতাজির জন্মদিনকে যাতে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয় সেই দাবি এদিনও আবারও উঠেছে রাজ্যের সর্বত্রই। সমগ্র দেশ যাতে এই জাতীয় নায়ককে শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং যথোচিত মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের কাছে নেতাজীর জন্মদিন দিবসে ছুটি ঘোষণা করতে এবার সবাই দাবি তুলেছেন।

আরও পড়ুন জিয়াগঞ্জে নেতাজির স্মৃতি বিজড়িত বাড়ি সংরক্ষণের দাবি

গত বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে নেতাজির জন্মবার্ষিকীকে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অংশ করা হয়। কেন্দ্রের তরফে নেতাজির জন্মবার্ষিকীকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালনের ঘোষণাও করা হয়। সেই হিসাবে এদিন থেকেই দিল্লিতে শুরু হচ্ছে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান। নেতাজির জন্মদিবসে সাজ সাজ রব কলকাতার অদূরেই রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার কোদালিয়ায়(Kodalia)। কেননা সেখানেই রয়েছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে। এদিন সেখানেই বেলা ১২টা ১৫ মিনিটে সাইরেন বাজিয়ে নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হবে। কেননা ওই সময়েই ওই বাড়িতেই জন্মেছিলেন নেতাজি। তাই এদিন সেখানে সাইরেন বাজানোর পাশাপাশি শঙ্খধ্বনিও দেওয়া হবে। রাজ্য সরকারেরও এদিন একাধিক অনুষ্ঠান থাকছে যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রীরা। তৃণমূল কংগ্রেসের তরফেও এদিন রাজ্যজুড়ে প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি ওয়ার্ডে প্রভাতফেরী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। স্কুলে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে চলছে নেতাজিকে শ্রদ্ধা জানানোর পালা।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’