নজরে পরিবহণ, ৩৫০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধনে করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ ও  দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং রাজ্য পরিবহণ নিগমের অধীনে নতুন ৫৬টি বাস কাল রাস্তায় নামবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবাসীর জন্য পরিবহণ ক্ষেত্রে সরকার একঝাঁক প্রকল্প উপহার দিতে চলেছে আগামিকাল। সব কিছু ঠিক থাকলে বুধবার হাওড়ার(Howrah) সাঁতরাগাছি(Santragachi) থেকে ৩৫০ কোটি টাকা মূল্যের নানা প্রকল্পের(Various Projects Worth of 350 Crore Rupees) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই সব প্রকল্পই রাজ্যের পরিবহণ দফতরের(West Bengal State Transport Department)। এর পাশাপাশি আগামিকাল ১০০ কোটি টাকার নয়া জেটি ও জাহাজের উদ্বোধনও করবেন তিনি। সরকারি গণপরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মূলত তাঁর উদ্যোগেই কলকাতা সহ রাজ্যের বুকে নেমেছে দেশের মধ্যে সর্বাধিক সংখ্যক E-Vehicle ও E-Bus। সড়ক পথে যানবাহনের মসৃণ চলাচল নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের তরফে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে জলপথ পরিবহণ ব্যবস্থাকেও। মুখ্যমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন রাজ্যে যতটা সম্ভব পরিবেশবান্ধব গণ পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে। সেই লক্ষ্যেই আগামিকাল রাজ্যের পরিবহণ দফতরের কর্মসূচী।

জানা গিয়েছে আগামিকাল মুখ্যমন্ত্রী সাঁতরাগাছি থেকে শুধুমাত্র পরিবহণ দফতরের ২৫০ কোটি টাকার বিবিধ প্রকল্পের উদ্বোধন করবেন। উত্তরবঙ্গ ও  দক্ষিণবঙ্গ পরিবহণ নিগম এবং রাজ্য পরিবহণ নিগমের অধীনে নতুন ৫৬টি বাস কাল রাস্তায় নামবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। এছাড়া ১৫টি বাস টার্মিনাস, ডিপো ও যাত্রী শেল্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সরকারি মঞ্চ থেকে পরিবহণ দফতরের আরও ৩০টি নয়া প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। রাজ্যের পরিবহণ মাধ্যমের সার্বিক পরিকাঠামো উন্নয়নে গঙ্গা লাগায়ো ঘাট ও জেটিগুলির সংস্কার কাজ চলছে পুরোদমে। একই সঙ্গে গড়া হচ্ছে নয়া জেটি। শহর থেকে জেলায় তৈরি হচ্ছে একাধিক বাস টার্মিনাস, বাস স্ট্যান্ড এবং অপেক্ষারত যাত্রীদের বসার উপযুক্ত ব্যবস্থা। তার মধ্যে বেশ কিছু প্রকল্পের আগামিকাল উদ্বোধন হতে চলেছে। তবে মুখ্যমন্ত্রীর আগামিকাল কোনও প্রশাসনিক সভা বা সরকারি পরিষেবা প্রদানের কোনও কর্মসূচী থাকছে কিনা তা জানা যায়নি।

জুয়া-র ঠেকে হানা দিতেই রণক্ষেত্র! পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে জখম পুলিশকর্মী

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন