তপসিয়ায় চাঁদার জুলুম ও মারধরের ঘটনায় ধর্মতলা থেকে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: তপশিয়ার ঘটনায় দীপক দে এবং রবিন নামে দুজনকে ধর্মতলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুজোর আগে তপসিয়ায় চাঁদার জুলুম। তৃণমূলের হাতে মার খেলেন তৃণমূল কর্মী। আবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রকাশ্যে আছে। সিসিটিভিতে(CCTV) ধরা পড়েছে মারধরের ছবি। ১০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়, দাবি ব্যবসায়ীর। কিন্তু দিতে না চাইলেই ঝামেলা। অভিযোগ বেধড়ক মারধর করা হয়েছে ওই অমিত সরকার নামে ওই ব্যবসায়ীকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। অমিত সরকারের অভিযোগ, আগে এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। তা তিনি দেবেনও বলেছিলেন। এরইমধ্যে অঙ্কটা বাড়িয়ে দেওয়া হয়। তা নিয়েই ব্যাপক ঝামেলা হয়।

অমিত বলছেন, “আমার একটা ছোট সাইকেলের দোকান রয়েছে। আর একটা বাইকের সরঞ্জামের দোকান রয়েছে। সাইকেলর দোকানে(Cycle Shop) তিন হাজার টাকা আর বাইকের দোকানে এক হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে। চার হাজার টাকা আমার থেকে চাঁদা চাওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে বিল কেটেছিল। আমি বলেছিলাম দেব, পুজো তো এখনও অনেক বাকি আছে। এরইমধ্যে কালকে ওরা দোকানে এসে আমার ভাইকে বলে এখনই ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে।

সেটা আমরা দিতে অস্বীকার করতেই এই ঘটনা।” সিসিটিভির ফুটেজ প্রকাশে আসার পরেই নড়েচড়ে বসে পুলিশ। অবশেষে কলকাতা থেকে পালানোর আগে ধর্মতলা থেকে গ্রেফতার হয় দুজন।পুজোয় চাঁদার যাতে কোন জুলুমবাজি না হয়, তার জন্য কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। তারপরেও তপসি আয় প্রকাশ্যে চাঁদার জুলুমবাজি এবং মারধরের ঘটনা সামনে আসায় কড়া পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পুলিশ।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের