টানা ৬দিন শিয়ালদা থেকে বাতিল ৩১৬টি ট্রেন

নৈহাটি ও কল্যাণীর মাঝে স্বয়ংক্রিয় ব্যবস্থায় থার্ড লাইন চালুর জন্য জরুরি কিছু কাজ করা হবে। তার জন্য আগামিকাল থেকে ৬দিন ধরে ট্রেন বাতিলের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল-হোলির ছুটি কাটিয়ে মানুষ যখন তাঁদের কর্মজগতে পূর্ণদমে পা রাখতে চলেছেন ঠিক তখনই ট্রেন বিভ্রাটের ছবি ধরা পড়তে চলেছে পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশনে(Sealdha Division)। আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে টানা ৬দিন শিয়ালদা মেইন শাখায় মোট ৩১৬টি ট্রেন বাতিল থাকবে। আর তার জেরে বড়সড় যাত্রী ভোগান্তির মুখে পড়তে চলেছেন কয়েক হাজার নিত্যযাত্রী(Daily Passengers)। বিশেষ করে নৈহাটি(Naihati) থেকে লালগোলা(Lalgola) পর্যন্ত অংশে ভোগান্তির কার্যত চূড়ান্ত হতে চলেছে।

আরও পড়ুন শুক্রবার সেতু উদ্বোধনে ডায়মন্ড হারবার যাচ্ছেন অভিষেক

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নৈহাটি ও কল্যাণীর মাঝে স্বয়ংক্রিয় ব্যবস্থায় থার্ড লাইন চালুর জন্য জরুরি কিছু কাজ করা হবে। তার জন্য আগামিকাল থেকে নৈহাটি ও রানাঘাটের মধ্যে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। সেই কারণেই শুক্রবার আপ ও ডাইন মিলিয়ে মোট ৪৬টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৪টি দূরপাল্লার ট্রেনও চলবে না। এরপর শনিবার থেকে বুধবার পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে রোজ ৫৪টি করে ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এই ৬ দিনে মোট ৩১৬টি ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যুক্ত হতে চায় ইউনেস্কো, চলতি সপ্তাহে হতে পারে বৈঠক

যে সব ট্রেন বাতিল করা হয়েছে তার মধ্যে থাকছে শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল ও কাটোয়া লোকাল। এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে। সেই তালিকায় থাকছে শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা জঙ্গিপুর রোড মেমু, শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। বেশ কিছু ট্রেনকে এই ৬ দিন শিয়ালদা থেকে বনগাঁ-রানাঘাট হয়ে যেমন চালানো হবে তেমনি একই পথে ট্রেন শিয়ালদার দিকে পাঠানো হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি