গোল্ডেন আওয়ার কাজে লাগাতে পুলিশকে প্রশিক্ষণ

চিকিৎসা শুরু হওয়ার আগের সময় পর্বটি রোগীর জন্য গুরুত্বপূর্ণ। সেই সময়ে কীভাবে শুশ্রূষা করলে প্রাণে বাঁচানো যাবে, এবার তা নিয়ে উদ্যোগী Police

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনার পর সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে বহু রোগী প্রাণে বেঁচে যাবেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনেকসময় রোগীর মৃত্যু ঘটে। আবার চিকিৎসা শুরু হওয়ার আগের সময় পর্বটি রোগীর জন্য গুরুত্বপূর্ণ। সেই সময়ে কীভাবে রোগীর শুশ্রূষা করলে প্রাণে বাঁচানো যাবে, এবার তা নিয়ে কলকাতা পুলিশ উদ্যোগ নিল।

কর্তব্যরত অবস্থায় কলকাতা পুলিশের সামনে কোনও দুর্ঘটনা ঘটলে তাঁরা কীভাবে প্রাণ বাঁচাবেন, সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুলিশকর্মীদের। মঙ্গলবার সেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হল কলকাতা পুলিশের কর্মীদের। মূলত দুর্ঘটনার পরে কী করলে কেউ সুস্থ হতে পারেন, বা প্রাণে বাঁচতে পারেন, সেটাই শেখানো হচ্ছে পুলিশ কর্মী ও আধিকারিকদের। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তির হৃদস্পন্দন মাপা, সিপিআর দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যে পদ্ধতিতে অসুস্থ বা আহত মানুষের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা যায় সেটিকে সিপিআর দেওয়া বলে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতার ২৫ টি ট্রাফিক গার্ডের প্রায় তিন হাজার পুলিশকর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পান্ডে জানান, দুর্ঘটনার পর রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগের ওই সময়ের ওপর অনেকের বেঁচে থাকা নির্ভর করে। তাই এই প্রশিক্ষণ নেওয়া থাকলে পুলিশকর্মীরা অ্যাম্বুল্যান্স আসার আগেই প্রাথমিক চিকিৎসা শুরু করে দিতে পারবেন। এই প্রশিক্ষণ নিয়েছেন এমন এক পুলিশ আধিকারিক জানান, পদ্ধতিগুলো শেখা থাকলে অনেকের প্রাণ বাঁচাতে পারবেন পুলিশকর্মীরা। মূলত দুর্ঘটনার পর অ্যাম্বুল্যান্সের অপেক্ষা করতে গিয়ে অনেক সময় দেরি হয়ে যায়। সেই ধরনের ঘটনা এড়াতে এবার উদ্যোগ নিল কলকাতা পুলিশ।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী