অতি দ্রুত শহরে ক্যাব বাইককে কমার্শিয়াল নম্বর প্লেট দেওয়া হবে : পরিবহনমন্ত্রী 

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মতো ক্যাব বন্ধ করার পথে না হেঁটে রাজ্য এই ক্যাব চালকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। একইসঙ্গে অতি দ্রুত ক্যাব বাইকগুলিকে যাতে কমার্শিয়াল নম্বর প্লেট দেওয়া যায় সেই প্রক্রিয়া শুরু হবে বলেও জানালেন পরিবহনমন্ত্রী। মঙ্গলবার বিকেলে অ্যাপ ক্যাব সংগঠন এবং সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী(Transport Minister) স্নেহাশীষ চক্রবর্তী। অগ্রিগেটর আইন’ লাগু করা থেকে শুরু করে কমিশনের হার এবং ভি এল টি সি সব কিছুই ছিল আজকের আলোচনার বিষয়।

ক্যাব সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ,আইডি ব্লক করা থেকে শুরু করে প্রতিশ্রুত কমিশনের অনেক বেশি ভাড়ার টাকা থেকে কেটে নেওয়া এবং কোনও সমস্যা হলে কোথায় অভিযোগ জানাতে হবে তা না জানা এইসব অভিযোগগুলো মন্ত্রীর সামনে তুলে ধরা হয়েছে। পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর আশ্বাস দেন যে, সংগঠন গুলি যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিদিন সেইসব বিষয়গুলি যাতে অবিলম্বে নিরাময় করা হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে সংস্থাকে।

আইডি ব্লক করে দেওয়া, অনেক বেশি কমিশন নেওয়া এইসব বিষয়গুলি যাতে দ্রুত বন্ধ করা যায় সেই বিষয়ে ও সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সংস্থার পক্ষ থেকে যদি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করা না হয় তবে কড়া পদক্ষেপ করবে রাজ্য পরিবহন মন্ত্রক। এছাড়াও বাইক ট্যাক্সি(Byke Taxi)কে কমার্শিয়াল নম্বর দেওয়ার জন্য ক্যাম্প চালু করবে রাজ্য পরিবহন দপ্তর। দিল্লির মতো এখানে কোন ক্যাব পরিষেবা বন্ধ হচ্ছে না বলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কারণ এর সঙ্গে বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে আছে। তাই এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, যা জনবিরোধী।

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ