শহিদ সমাবেশে যোগ দিতে কলকাতায় হাজির উত্তরের তৃণমূল কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূলের রয়েছে সুবিশাল জনসমাবেশ । প্রতিবারের  মত চলতি বছর রাজ্যের প্রতিটি জেলা থেকে আসছেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা। ইতিমধ্যেই বৃহস্পতিবার থেকে উত্তরের জেলা থেকে সব কর্মীরা কলকাতায় আসা শুরু করে দিয়েছেন। শুক্রবার বেশ কয়েকজন কলকাতাতেও এসে  পৌঁছিয়েছেন।

চলতি বছর লোকসভা নির্বাচনে জেলা থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল- কংগ্রেস। তাই স্বাভাবিকভাবেই ২১ জুলাই জনসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কলকাতায়  আসছেন কর্মী- সমর্থকেরা। তাই  কলকাতায় আসার জন্য  মালদহ থেকে দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের স্টেশনে উপচে পড়ছে সমর্থকদের ভিড়। শুক্রবার শিয়ালদ ষ্টেশনে নেমে মিছিল ও দলের স্লোগান দিতে দিতে তৃণমূল কংগ্রেস কর্মীরা রওনা দিয়েছেন  সল্টলেকে ক্যাম্পের পথে। ইতিমধ্যেই জেলা থেকে আসা কর্মীদের থাকার জন্য সল্টলেক, কসবা-সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ক্যাম্প।

উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই শহিদ দিবসের দিন একের পর এক চমক দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সব দল ওই দিন নজর রাখে ঘাসফুলের ওপর। তারমধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার ২৯ আসনে জয়ের পর ২১ জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা।  তা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে জল্পনা।

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক