ফের মেট্রো বিভ্রাট! শুক্রেও থার্ডলাইনে সমস্যা, নাজেহাল যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মেট্রোর থার্ডলাইনে সমস্যা। তারজেরে শুক্রবারও অফিস টাইমে ব্যহত মেট্রো পরিষেবা। যার জেরে নাজেহাল বহু যাত্রীরা। কলকাতায় মেট্রো অন্যতম লাইফলাইন। অফিস টাইমে চট জলদি পৌঁছতে মেট্রোর মতো সুবিধা কোথাও নেই। কিন্তু সমস্যা হল, মাঝে মধ্যেই বিভ্রাট ঘটে মেট্রো পরিষেবায়। কখনও যান্ত্রিক ত্রুটি, কখনও জল জমে যাওয়া। শুক্রবারও মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় নাজেহাল হয়েছে মানুষ। তবে এদিন গ্রীন লাইনে ১-র যাত্রীদের ভোগান্তি হয়েছে। শুক্রবার সকালে এই লাইনে আংশিক পরিষেবা মিলেছে।

শুধুমাত্র সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়ামের মেট্রো চলেছে। অনেকেই শিয়ালদহ আসার জন্য মেট্রোর ওপরে ভরসা করে।  তাঁদেরই আজ চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল ৮টা ৪০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গ্রীন লাইনে ১-র মেট্রো পরিষএবা ব্যবহার করেন বহু মানুষ। সেক্টর ফাইভে প্রচুর অফিসের যাত্রীরা এই মেট্রো ব্যবহার করেন। ব্যস্ত সময়ে এই পরিষেবা ব্যহত হওয়ায় বিপদে পড়েন বহু যাত্রী। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যার জন্য গ্রিন লাইন ১-এ পরিষেবা ব্যহত হয়।

বৃহস্পতিবার সাতসকালেও আচমকাই স্তব্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হয়ে যায়। সময় মতো মেট্রো না আসায় প্রত্যেক স্টেশনে বাড়তে থাকে ভিড়। দীর্ঘক্ষণ মেট্রো না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল লাইনে যান্ত্রিক ত্রুটির জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল মেট্রো। অফিস যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন। তবে আংশিকভাবে ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল। সমস্যা দেখতে পেয়ে দ্রুত কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। এর আগেও এরকম একাধিকবার মেট্রো বিভ্রাট হয়েছে। ব্যস্ত সময় প্রায় মেট্রো বিভ্রাটের জেরে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই