কলকাতা মেডিকেল কলেজে আরও দুই শিশুর মৃত্যু

দুজনের মধ্যে এক শিশু অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্বর ও শাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে (Kolkata Medical College and Hospital)। দুজনের মধ্যে এক শিশু অ্যাডিনো ভাইরাসে (Adenovirus) আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মেডিকেল কলেজে এক শিশুর মৃত্যু হয়েছে, আরেক শিশুর মৃত্যু হয়েছে সোমবার রাতে। মঙ্গলবার যে শিশুর মৃত্যু হয়েছে তার বয়স ৬ মাস। আদিত্য দাস নামের ওই শিশুর জন্ম থেকেই হার্টের সমস্যা ছিল। হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকার কারণে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে তার মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুর শরীরে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল, সঙ্গে সর্দিকাশিও ছিল তার। তবে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

অন্যদিকে সোমবার রাতে যে শিশুটির মৃত্যু হয়েছে তার দেহে অ্যাডিনোভাইরাস মেলেনি বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। যদিও তার জ্বর, শ্বাসকষ্ট ছিল। উল্লেখ্য শনিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের হাসপাতালে পাঁচ শিশুর মৃত্যু হল। প্রসঙ্গত, শনিবার রাতে কলকাতার বিসি রায়  শিশু হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। এরপর সোমবার সকালে আরেক শিশুর  মৃত্যু হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার বেলায় বিসি রায় হাসপাতালে মৃত্যু হয় আরও এক শিশুর। যদিও এদের কারওর শরীরেই  অ্যাডিনো ভাইরাস পাওয়া যায়নি। সকলের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। তবে প্রত্যেকের জ্বর এবং প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজ রাতে ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না, যা ঘটবে শুনলে চমকে যাবেন

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে