পুজো আবহে ফের ডেঙ্গুর বলি দুই

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বাসিন্দা এক গৃহবধূ এবং সল্টেলেকের বৈশাখীতে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফের মৃত্যুর ঘটনা রাজ্যে। একইদিনে দুজনের মৃত্যু হল মশাবাহিত রোগে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বাসিন্দা এক গৃহবধূ এবং সল্টেলেকের বৈশাখীতে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

জয়নগর-মজিলপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন গৃহবধূ মৌমিতা ভট্টাচার্য। ২৬ বছর বয়দস তাঁর। ডেঙ্গু আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলার পরিবার সূত্রে খবর, শনিবার ডেঙ্গু ধরা পড়ে মৌমিতার। এরপর চিকিৎসার জন্য সোনারপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলাকালীন সোমবার মৃত্যু হয় তাঁর। বেসরকারি ওই হাসপাতাল চিকিৎসায় গাফিলতি করেছে বলে মৃত্যু হয়েছে গৃহবধূর, এমনই অভিযোগ তাঁর পরিবারের। বছর খানেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পুজোর আগে মৌমিতার মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে সল্টলেকের বৈশাখীর বাসিন্দা ৫ বছরের এক শিশুরও ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। শক সিনড্রোম নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল। যদিও বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসন এবং কলকাতা পুরসভার তরফে লাগাতারভাবে সচেতনতা প্রচার করা হচ্ছে। ডেঙ্গু রুখতে ইতিমধ্যে পুরসভার তরফে মশা নিধন করতে স্প্রে প্রয়োগ করা হচ্ছে। ডেঙ্গু সচেতনতায় পুজো মণ্ডপগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘ডেঙ্গু কিছুটা উদ্বেগজনক। কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছি। মানুষ ছাদে উঠে কোথায় জল জমা আছে কি না, সেটা দেখে নেয়। এরা দিনের বেলা জন্মায়। তবে সিঙ্গাপুর, ব্যাঙ্কক, সাউথ আফ্রিকার থেকে পরস্থিতি ভাল।’

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়