বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের, এলাকায় শোকের ছায়া

বাড়িতেই হিট ট্রিটমেন্ট্র কারখানা রয়েছে বলে জানা গিয়েছে। যেখানেই হত লোহার কাজ৷ জগাছা থানার ইছাপুর পূর্ব পাড়ার বাসিন্দা শৈলেন ও স্বপ্ননীল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট (Electric Shock) হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। হাওড়ার জগাছা থানার ইছাপুর পূর্ব পাড়া এলাকাযর ঘটনা। মঙ্গলবার সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্টের কারখানায় কাজ করছিলেন শৈলেন হাজরা (৬০)। তাঁর বাড়িতেই হিট ট্রিটমেন্ট্র কারখানা রয়েছে বলে জানা গিয়েছে। যেখানেই হত লোহার কাজ৷ সেই কাজ করার সময় সকাল সাতটা নাগাদ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন শৈলেন । শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা। তাঁকে বাঁচাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর বড় ছেলে স্বপ্ননীল হাজরাও৷ জানা গিয়েছে, ২ জনকে উদ্ধার করতে গিয়ে শৈলেন হাজরার স্ত্রী ও মেয়েরেও লাগে ইলেকট্রিক শক। ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় বাবা ও ছেলের। তবে মৃতের স্ত্রী ও তাঁর মেয়ে এখন সুস্থ রয়েছেন৷ ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা দেখতে পান ছোট ছেলে। তারপর দ্রুত মেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে৷ এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ছোট ছেলে দাদা ও বাবাকে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যান৷ সেখানে চিকিৎসক না থাকায় অন্য একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে চিকিৎসক দেহ পরীক্ষা করে জানান দুজনেই মৃত। তারপরেও বাড়ির ছোট ছেলে হাওড়া জেলা হাসপাতালে (Hospital) নিয়ে যায় বাবা ও দাদার দেহ। জেলা হাসপাতালের চিকিৎসক দুজনের দেহ পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

জগাছা থানার ইছাপুর পূর্ব পাড়ার বাসিন্দা শৈলেন ও স্বপ্ননীল। ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, হিট ট্রিটমেন্টের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করার জন্যই এই দুর্ঘটনা।

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমান গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই