খাস কলকাতায় মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। এবার মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।  ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম প্রতীক ওরফে সায়ন। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে সায়ন ছাড়াও আর  কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।

সায়নের নামে ধর্ষণের অভিযোগ তুলে যাদবপুর থানায় দুই মহিলা অভিযোগ দায়ের করে ।    অভিযোগে তাঁরা জানিয়েছেন,  মডেলিংয়ে সুযোগ পাইয়ে দেওয়ার কথা জানিয়েছিল অভিযুক্ত। আর সেই প্রলোভন দেখিয়ে ২০২৪ সাল থেকে  ধর্ষণ করা শুরু করে ।  আর এই  অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত ।

উল্লেখ্য, শুক্রবার এক মহিলার দেহ উদ্ধার হয় নিউটাউন এলাকা থেকে । অভিযোগ ওঠে ধর্ষণ করে খুন করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । শুধু তাই নয়  কিছুদিন আগেই গড়ফায় ফ্ল্যাটে ডেকে মদ্যপান করিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে  এক যুবকের বিরুদ্ধে। সেন্ট জেভিয়ার্স কলেজের ওই পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর এবার কলকাতা থেকে  মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে দুই মহিলাকে  ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । 

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?