স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার থেকে বন্ধ উল্টোডাঙ্গা উড়ালপুল

মাঝেরহাট ব্রিজের বিপর্যয়ের পর রাজ্যের তরফে বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝেরহাট ব্রিজের বিপর্যয়ের পর রাজ্যের তরফে বিভিন্ন সেতু ও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সচেতন থাকতে ও দুর্ঘটনা এড়াতেই এই স্বাস্থ্য পরীক্ষা করে পূর্ত দফতর। তেমনই বৃহস্পতিবার থেকে আগামী ৪ দিন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গা উড়ালপুল। এর ফলে ব্যাপক যানজট হবে এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের কলকাতামুখী লেন। সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা। সমস্ত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ।

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ উড়ালপুল হল এটি। স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকায় চাপ বাড়ছে ভিআইপি রোডে। এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নীচ দিয়ে। ফলে তীব্র যানজট বাড়ছে ওই এলাকায়। নিত্যযাত্রীদের ভোগান্তি হলেও উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই কাজ করা হয়েছে বলেই জানানো হয়েছে কেএমডিএ-এর তরফে। জানা গিয়েছে, কেএমডিএ-র তরফে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে।

গতকালই পূর্ত দফতরের তরফে জানানো হয়েছিল, গড়িয়াহাট সেতু ছাড়া পার্কস্ট্রিট, এজেসি বোস রোড, উত্তর কলকাতার লকগেট, দমদম নাগেরবাজারের উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা হবে খুব শীঘ্রই। সেই কারণেই বন্ধ রাখা হবে এই রাস্তা গুলি। পূর্ত দফতরের তরফে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করার কাজ চলছে দীর্ঘদিন। এর আগে বিদ্যাসাগর সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখে পূর্ত দফতর। এর জন্য তৈরি করা হয়েছিল বিশেষজ্ঞদের একটি দল। বিশেষজ্ঞ দলে ছিলেন ইঞ্জিনিয়র, সেতু বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদ। আজ থেকে উল্টোডাঙ্গা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা শুরু করেছে কেএমডিএ।

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?