মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া ইউনেস্কোর, কলকাতায় পুজোর জোয়ারে ভাসবে জাতিসঙ্ঘ

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন এই বছর ১ মাস আগেই রাজ্য জুড়ে শুরু হবে দুর্গাপুজো। মিছিল উপলক্ষ্যে কলকাতা আসবেন জাতিসঙ্ঘের ২ প্রতিনিধি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার দুর্গাপুজোকে (DURGA PUJA) হেরিটেজ মর্যাদা দিয়েছে ইউনেস্কো (UNESCO)। স্বাধীনতা দিবসে রেড রোডে দেখা যাবে তা নিয়ে ট্যাবলো। এবারের দুর্গাপুজোতেও তুলে ধরা হবে এই গৌরব। বাংলার দুর্গাপুজো কার্নিভাল মন কেড়েছে দেশ তথা রাজ্যের। এবার দুর্গাপুজো উপলক্ষ্যে আনন্দে ভাসতে চলেছে ইউনেস্কো। মুখ্যমন্ত্রীর (CM) আমন্ত্রণে সাড়া দিয়েছে জাতিসঙ্ঘ। দুর্গাপুজো উপলক্ষ্যে আয়োজিত মিছিলে অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরা।

আগামী ১ সেপ্টেম্বর শারদোৎসব উপলক্ষ্যে রাজ্যের রাজধানীতে হবে মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) আগেই ঘোষণা করেছিলেন এই বছর ১ মাস আগেই রাজ্য জুড়ে শুরু হবে দুর্গাপুজো। সৌজন্যে জাতিসঙ্ঘের ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ সম্মান। এই সম্মান উপলক্ষ্যেই মিছিল। মিছিলে সামিল হওয়ার জন্য মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল ইউনেস্কোকে। সেই ডাকেই মিলেছে সাড়া। সূত্রের খবর, আনন্দ মিছিলে অংশগ্রহণ করবেন ইউনেস্কো’র প্রতিনিধিরা। জানা গিয়েছে, মিছিল উপলক্ষ্যে কলকাতা আসবেন জাতিসঙ্ঘের ২ প্রতিনিধি।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ইউনেস্কোর এই সম্মান পেয়েছে মাত্র ৬ টি দেশ। তালিকায় রয়েছে ভারত, ফ্রান্স, স্যুইজারল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, বলিভিয়া।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ