ডিএ অনশন মঞ্চে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ধাক্কা, যুবককে আটক পুলিশের

শনিবার ডিএ এর ধরনামঞ্চে অনশনে সামিল হয়েছেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিএ (DA) এর দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Nawshad Siddique) ধাক্কা অজ্ঞাত পরিচয় যুবকের। শনিবার ডিএ (DA) এর ধরনামঞ্চে অনশনে সামিল হয়েছেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক। সেই মঞ্চে বক্তব্য রাখার সময় আচমকা এক ব্যক্তি উঠে এসে কথা বলতে বলতে তাঁকে ধাক্কা মারে। ঘটনার পর অজ্ঞাত পরিচয় বিশিষ্ট ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত আন্দোলনকারীরা।

ডিএ এর দাবিতে আন্দোলনকারীদের মঞ্চে শনিবার সকাল থেকে রয়েছেন ভাঙড়ের বিধায়ক। আন্দোলনকারীদের মঞ্চে দুপুর প্রায় ২:৪৫ নাগাদ মাইক হাতে বক্তব্য রাখছিলেন নওশাদ। সেই সময় এক ব্যক্তি উঠে এসে বিধায়ককে জিজ্ঞাসা করেন, ‘সংখ্যালঘুদের জন্য কী করেছেন?’ জবাবে নওশাদ বলেন, ‘আমি সংখ্যালঘুদের জন্য স্পেসিফিক কিছু করতে চাইছি না। সংখ্যালঘু, সংখ্যাগুরু…’ কথা শেষ করার আগেই নওশাদকে ধাক্কা দেন ওই যুবক। ঘটনার সময়ের ভিডিওতে দেখা যায়, হামলাকারী যুবক নিজের শরীরের কোনও আঘাতের চিহ্ন দেখান। তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন আন্দোলনকারীরা।

অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে,  অভিযুক্ত যুবক সংগ্রামী যৌথ মঞ্চের কেউ নন। তবে কেন তিনি নওশাদ সিদ্দিকীর গায়ে হাত দিলেন?  সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে।ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে থানায় গিয়ে এফআইআর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা